Tuesday, April 7, 2026

নি.খোঁজ শিশুকে ঘরে ফেরাল চাঁপদানি থানার পুলিশ

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

চাঁপদানির (Champdani) ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গাড়িচালক সিপাহি রায় ও রিতা রায়ের ১১ বছরের ছেলে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। গত ২১ তারিখ বিকেলে এই ঘটনাটি ঘটে। আশেপাশে খোজ নিয়েও ছেলের সন্ধান না পাওয়ায়, ইংলিশ মিডিয়াম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রের মিসিং ডায়েরি করা হয় ভদ্রেশ্বর থানায় (Bhadreswar Police Station)এবার শিশুকে উদ্ধার করে মা বাবার কোলে ফিরিয়ে দিল চাঁপদানি থানার পুলিশ (Champdani Town Out Post)।

নিখোঁজ ডায়েরি পাওয়ার পর আশেপাশে খুঁজতে থাকে চাপদানি টিওপির জোনাল অফিসার কার্তিক দে ও অন্যান্য পুলিশ কর্মীরা। অবশেষে আজ সকালে বৈদ্যবাটির এক মন্দিরে একটি শিশুকে কাঁদতে দেখে পুলিশ তদন্ত শুরু করে।জানা যায় এই সেই নিখোঁজ শিশু যার বাড়ি চাঁপদানির কলাবাগানে। পুলিশ বাবা মাকে খবর দিলে নির্দিষ্ট প্রমান দিয়ে তাঁরা বাচ্চাকে নিয়ে যান। শিশুর পরিবার বলছে হোস্টেলে ফিরে যাবে না বলে বাবা মায়ের কাছে এসে জেদ করছিল। তাতে কাজ না হওয়ায় বাড়ি থেকে চলে যায়।


Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...