Tuesday, June 23, 2026

যাদবপুরের সমাবর্তননে ডি.লিট প্রাপকের তালিকায় নাম বিজেপি সাংসদের!

Date:

Share post:

আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের (Jadavpur University) সমাবর্তন অনুষ্ঠান (Convocation)। এবার প্রধান অতিথি হিসেবে আসছেন ইউজিসি’র চেয়ারম্যান এম জগদেশ কুমার। এমনটাই জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ (Buddhadev Shaw)।

তবে কাদের ডি.লিট. দেওয়া হচ্ছে, তা নিয়ে জোর জল্পনা ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই ডি.লিট. প্রাপকদের তালিকা প্রকাশ করেছে। যেখানে নাম রয়েছে রাজ্যসভার সাংসদ সোনাল মানসিংহের। নৃত্যশিল্পে অবদানের জন্য তাঁকে ডি.লিট. দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে যাদবপুরে ইসি বৈঠক ঘিরে ফের জটিলতা। আজ, শুক্রবার এই বৈঠক ডাকা ছিল। সমাবর্তন অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়-সহ একাধিক বিষয়ে আলোচনার হওয়ারও কথা ছিল। কিন্তু ইসি বৈঠকে অনুমতি দেয়নি শিক্ষা দফতর। জানানো হয়েছে, এখন যিনি উপাচার্যে পদে রয়েছেন, তাঁর ইসি বৈঠক ডাকা এক্রিয়ার নেই।

 

 

 

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...