Saturday, April 4, 2026

ভারতীয় নৌসেনা আধিকারিকদের মৃ.ত্যুদণ্ড রদের আর্জি পুনর্বিবেচনা করবে কাতার

Date:

Share post:

আট নৌসেনা আধিকারিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল।আর সেই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় কাতারের আদালত। ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল ভারতীয় নৌসেনার প্রাক্তন ৮ আধিকারিকের বিরুদ্ধে। ভারতের পক্ষ থেকে এই মৃত্যুদণ্ড রদে আর্জি জানানো হয়। ভারতের এই আবেদন গ্রহণ করেছে কাতার আদালত। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে শুনানি।

প্রসঙ্গত, ২০২২ সালে কাতারের গোয়েন্দা বিভাগের হাতে এই আট নৌসেনা কর্মী গ্রেফতার হন। তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় কাতার আদালত। এই আটজনের মধ্যে একজনের বোন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করে আবেদন জানান। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের অনুরোধ করেন। এরপরই নড়েচড়ে বসে ভারতের বিদেশমন্ত্রক। তারা বিষয়টি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন।

জানা গিয়েছে, এই ৮ জনই ভারতীয় নৌসেনাতে উচ্চপদে ছিলেন। ২০ বছর ধরে তারা দেশকে সেবা করেছেন। কাতারের আদালত কি নির্দেশ দেয় তার ওপরেই এখন তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। তবে কাতার আদালত থেকে যদি তারা মুক্তি পেয়ে যাযন, তবে দ্রুত তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। যদিও কাতারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আপাতত ভারতের আবেদন খতিয়ে দেখে ফের মামলার শুনানি শুরু হবে কাতারের আদালতে। যদিও আগামী শুনানির তারিখ এখনও জানা যায়নি।  তবে দ্রুত নৌসেনা আধিকারিকরা দেশে ফিরে আসুন,এটাই সকলে চাইছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...