Wednesday, June 3, 2026

উত্তরবঙ্গে বিশ্বমানের তথ্য প্রযুক্তি হাব গড়বে রাজ্য, দায়িত্বে রাজীব কুমার

Date:

Share post:

রাজারহাটের পরে এবার উত্তরবঙ্গে বিশ্বমানের তথ্য প্রযুক্তি হাব গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ IPS অফিসার তথা তথ্য প্রযুক্তি দফতরের সচিব রাজীব কুমারকে (Rajiv Kumar)। দুদিন আগেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উত্তরবঙ্গে তথ্য প্রযুক্তি হাব গড়ার পরিকল্পনার কথা ঘোষণা করেন।

বৃহস্পতিবার নবান্নে শিল্প বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই বিভাগীয় সচিব রাজীব কুমারকে (Rajiv Kumar) এবিষয়ে খসড়া প্রস্তাব তৈরির নির্দেশ দেন বলে প্রশাসনিক সূত্রে খবর। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজারহাটের মতো উত্তরবঙ্গেও তথ্য আইটি হাব গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই উত্তরবঙ্গে জমি দেখার কাজ শুরু করে দেওয়া হয়েছে।

আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে পাট্টাও তৈরি হয়ে গিয়েছে। দার্জিলিং, কালিম্পং, মিরিকেও জমি দেখার কাজ চলছে। নবান্ন সূত্রে খবর, তথ্য প্রযুক্তি দফতরের সচিব রাজীব কুমারকে খসড়া প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরো বিষয়টিই চলবে তাঁর তত্ত্বাবধানে।


Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...