Monday, March 30, 2026

বিজেপির সক্রিয় সদস্য ২ জঙ্গি গ্রেফতার উপত্যকায়

Date:

Share post:

গত ২ দিন ধরে সেনা জঙ্গি সংঘর্ষে উত্তাল জম্মু কাশ্মীর(Jammu Kashmir)। সেনা অভিযানে দুই লস্কর জঙ্গির পাশাপাশি শহিদ হয়েছেন ৫ জওয়ান। এরইমাঝে উপত্যকায় গ্রেফতার(Arrest) হল আরও দুই সন্দেহভাজন জঙ্গি। তবে চাঞ্চল্যকর বিষয় হয়, গ্রেফতার এই দুই জঙ্গি বিজেপির(BJP) সক্রিয় সদস্য। এই দুই সন্দেহভাজন জঙ্গি বিজেপি সদস্যের নাম মুমতাজ আহমেদ লোন এবং জাহাঙ্গির আহমেদ লোন।

পুলিশের তরফে জানা গিয়েছে, উত্তর কাশ্মীরের কুপওয়ারার ত্রেহগাম এলাকার বাসিন্দা মুমতাজ ও জাহাঙ্গির। ত্রেহগামের বিজেপি সভাপতি মুমতাজ। সেখানে মহিলা মোর্চার সভাপতির পদে রয়েছে জাহাঙ্গির। গোপন সূত্রে খবর পেয়ে গত ২১ নভেম্বর দক্ষিণ কাশ্মীরে যাওয়ার পথে জাতীয় সড়কে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় একটি গাড়ি থেকে প্রচুর অস্ত্র-সহ গ্রেফতার করা হয় দু’জনকে। পুলিশ সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরে হামলা চালানোর ছক কষেছিল ওরা। দলের কর্মী জঙ্গি সন্দেহে গ্রেফতার বিষয়টি প্রকাশ্যে আসার পর বিজেপি মুখপাত্র সাজিদ বলেন, বিষয়টি খুবই উদ্বেগের। দলের তরফে সবটা খতিয়ে দেখা হচ্ছে।

যদিও এই ঘটনা এই প্রথমবার নয়, গত বছর জম্মু-কাশ্মীর থেকে বিজেপির সংখ্যালঘু শাখার দায়িত্বপ্রাপ্ত তালিব হুসেন শাহকে গ্রেফতার করা হয়। তালিবের লস্কর যোগ পাওয়ার পরে বিজেপি জানিয়েছিল, বিজেপিতে যোগ দিয়ে সাধারণ মানুষের মধ্যে মেশার চেষ্টা করছে জঙ্গিরা। মুমতাজ ও জাহাঙ্গিরের গ্রেফতারির পর ফের সেই দাবি সামনে এসেছে। তবে বার বার উপত্যকায় বিজেপি নেতা-নেত্রীদের জঙ্গি যোগের ঘটনায় মুখ পুড়েছে দেশের শাসকদলের।।

Related articles

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...

মোবাইলে বিনামূল্যে দেখা যাবে আইপিএল! জেনে নিন উপায়

আইপিএল (IPL) শুরু হতেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা আকাশছোঁয়া। সম্প্রচারে এসেছে বড় পরিবর্তন। পুরোপুরিভাবে ফ্রি নয় আইপিএলের সম্প্রচার। জিওহটস্টারের (Jio...

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত: দুদিন রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের একবার দুর্যোগের মুখে বাংলা। ঝঞ্ঝা রেখা বিহার থেকে উত্তরপূর্বে মেঘালয় পর্যন্ত বিস্তৃত।...