Saturday, April 4, 2026

‘আমি ভিকি যাদব খু.নে অভি.যুক্ত নই’, অভিষেকের সুই.সাইড নোট ঘিরে ধোঁ.য়াশা!

Date:

Share post:

তৃণমূল কর্মী ভিকি যাদব (Vicky Yadav) খুনে নয়া মোড়। শনিবার সকালে তাঁর ভাড়াটে অভিষেক সাউয়ের (Abhishek Sau) দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জগদ্দলের পুরানি তালাব অঞ্চলে উদ্ধার একটি সুইসাইড নোট। তাতে লেখা, ‘আমি ভিকি যাদব খুনে যুক্ত নই! আমাকে মিথ্যা সন্দেহ করা হচ্ছে। আমি ভিকি এবং আকাশ যাদবের কাছে চললাম। ভাই মাকে দেখিস।’ এরপরই বাড়ছে ধোঁয়াশা।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে ভিকি খুনের ঘটনায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বারবার তাঁর দিকে সন্দেহের আঙ্গুল উঠছে বলে অবসাদের জেরেই কি আত্মহত্যা? উঠছে প্রশ্ন। গত মঙ্গলবার দুষ্কৃতীদের গুলিতে নিহত হয় ভিকি যাদব। ২০২১ সালে জগদ্দলেই খুন হয় আকাশ যাদব নামে এক ব্যক্তি। সেই খুনের ঘটনার মূল সাক্ষী ছিলেন ভিকি যাদব বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের অনুমান, সেই মামলার কারণেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে কর্মীকে। এরপরই অভিষেককে ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু হয়। আজ সকালে তাঁরও মৃতদেহ উদ্ধার করল পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...