Monday, March 30, 2026

আইপিএল-এ ফিরতে পারেন দ্রাবিড়, জোড় জল্পনা এই তিন দলকে নিয়ে : রিপোর্ট

Date:

Share post:

সদ‍্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। গোটা টুর্নামেন্ট ভালো খেলেও ফাইনালে জয়ের মুখ দেখতে ব‍্যর্থ হয় টিম ইন্ডিয়া। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে। কারণ বিশ্বকাপ পযর্ন্ত ভারতীয় দলের চুক্তি দ্রাবিড়ের। আর সূত্রের খবর, চুক্তি বাড়াতে রাজি নন দ্রাবিড়। তিনি ফিরতে পারেন আইপিএল-এর কোন দলে।

জানা যাচ্ছে, আইপিএল-এর কোন এক দলের সঙ্গে দ্রাবিড়ের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, নিজের পুরনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডাগআউটে দেখা যেতে পারে তাঁকে। আবার শোনা যাচ্ছে ফিরতে পারেন আরসিবিতেও। তবে জোর জল্পনা দ্রাবিড়কে দেখা যেতে পারে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে। সেক্ষেত্রে তিনি গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়া পদে বসতে পারেন। সদ‍্য গম্ভীর লখনৌ-এর দায়িত্ব ছেড়ে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। ক্যাপ্টন হিসেবে কেকেআরকে জোড়া খেতাব জেতানো গম্ভীরকে আসন্ন আইপিএল মরশুমে দেখা যাবে নাইটদের মেন্টর হিসেবে। সুতরাং, লখনউকে তাদের শূন্যপদ পূরণ করতে হবে খুব তাড়াতাড়িই। এক্ষেত্রে এলএসজি দ্রাবিড়কে পেতে ঝাঁপিয়েছে বলে জোড় খবর। এখন দেখার শেষমেশ দ্রাবিড় কোন দলের সঙ্গে যুক্ত হন।

আরও পড়ুন:ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কু.রুচিকর পোস্ট, হাসির কমেন্ট অজি অধিনায়কের, ক্ষু.ব্ধ নেটিজেনরা

Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...