Saturday, June 20, 2026

ফুটবল থেকে ক্রিকেট, ময়দানে সাফল্যের নজির অভিষেকের ক্লাবের

Date:

Share post:

কলকাতা ময়দানে নতুন নজির রাজস্থান ক্লাবের (Rajasthan Club)। এই ক্লাবের সঙ্গে জড়িয়ে আছে কিংবদন্তি ক্রিকেট প্রশাসক জগমোহন ডামলিয়ার স্মৃতি। বর্তমানে সেই ক্লাবের দায়িত্বে অভিষেক ডালমিয়া(Abhisek Dalmiya)। ফুটবল থেকে ক্রিকেট দুই খেলাতেই সাফল্যের নজির এই ক্লাবের।

সিএবি আয়োজিত প্রথম ডিভিশন লিগের গ্রুপ ‘সি’-তে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রাজস্থান ক্লাব (Rajasthan Club)। এই সাফল্যের ফলে ক্লাবটির গ্রুপ ‘এ’-তে প্রমোশনের সম্ভাবনা এখন অনেকটাই উজ্জ্বল। যদিও তার জন্য শর্ত রয়েছে গ্রুপের অন্য কোনও দল যেন সামগ্রিক চ্যাম্পিয়ন না হয়।

অভিষেক ডালমিয়ার নেতৃত্বাধীন এই ক্লাব ফুটবল ক্রিকেট দুই খেলাতে সাফল্য় পাচ্ছে।কয়েক দিন আগেই আইএফএ আয়োজিত কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে রাজস্থান ক্লাব। ফলে ফুটবল ও ক্রিকেটে সমান ভাবে সফল তারা।

সিএবি-র সভাপতি হওয়ার আগে তিনি সফলভাবে সচিবের দায়িত্ব সামলেছেন এবং দীর্ঘদিন আইপিএল গভর্নিং কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও কাজ করেছেন। ব্যক্রিকেট প্রশাসন, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ সবকিছু সামলিয়েও তাঁর নেতৃত্বে রাজস্থান ক্লাবের এই ধারাবাহিক সাফল্য নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মাঠে থেকে সব সময় খেলোয়াড়দের উতসাহও দেন অভিষেক।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...