Wednesday, May 13, 2026

ইডেনের ৫ ম্যাচে ২৫টি হাতির ওজনের চিপসের প্যাকেট-প্লাস্টিকের বোতল! বর্জ্য বদলে গেল জার্সি-বেঞ্চে

Date:

Share post:

মাঠে খেলছেন ক্রিকেটাররা। আর মুখ চলছে দর্শকদের। শুধু খেলোয়াড়দের বা দলকে উদ্বুদ্ধ করতেই নয়, পুটেপুজো করতেও। দেদার চিপস আর ঠাণ্ডা পানীয় গলার্ধকরণ করছেন তাঁরা। কিন্তু সেই সব প্যাকেট-বোতল! সেসব তো রয়েছে গ্যালারিতেই। তার পরিমাণ কত? ICC World Cup 2023 কলকাতার গর্ব ইডেন উদ্যাানে (Eden Gardens) হয়েছে ৫টি ম্যাচ। আর তাতে ফেলে দেওয়া চিপসের প্যা।কেট, জলের বোতলের ওজন দেখে চোখ কপালে উঠেছে ইডেন পরিষ্কারের দায়িত্বে থাকা সংস্থার। ৯০ হাজার ৯শো ৬ কেজি। প্রায় ২৫টি পূর্ণবয়স্ক হাতির সমান। তাও এর মধ্যে ফেলে যাওয়া খাবার ধরা হয়নি। শুধু মাত্র কঠিন বর্জ্যতেই এই পরিমাণ।

‘ইউনাইটেড ওয়ে মুম্বই’ নামের যে সংস্থার দায়িত্ব ছিল মাঠ (Eden Gardens) পরিষ্কার করা তাদের তরফেই এই তথ্য মিলিছে। তবে, সেই বর্জ্য ফেলে না দিয়ে ৫০০ জার্সি ও ১০টি বসার বেঞ্চ তৈরি করা হয়েছে। সেগুলি তুলে দেওয়া হয়েছে কলকাতা পুরসভায় মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) হাতে।

সংস্থার ২৩ স্বেচ্ছাসেবক ওই বিপুল পরিমাণ সংগ্রহ করে প্রথমে সেগুলি আলাদা করেছেন। জলের বোতল, প্লাস্টিকের প্লেট, চিপসের প্যাককেটগুলিকে আলাদা করা হয়েছে। রিসাইকেল করে তৈরি হয়েছে জ্যাাকেট ও চেয়ার। মেয়র জানান, ফেলে দেওয়া বোতলকে থেকে বানানো হয়েছে জ্যাকেট। সেগুলি দেওয়া হবে পুরসভার সাফাইকর্মীদের। ১০টি বেঞ্চ সৌন্দর্যায়নের কাজে শহরজুড়ে লাগানোর পরিকল্পনা করেছে পুরসভা।

প্লাস্টিকের বর্জ্য পুর্নব্যলবহার করে এই ধরনের উদ্যোগের প্রশংসা করছেন পরিবেশবিদরা। কারণ, প্লাস্টিকের প্যাকেট বা বোতল মাটিতে মেশে না। ফলে দূষণ ছড়ায়। ফলে, এইভাবে খেলার মাঠে কঠিন বর্জ্য দিয়ে পুর্নব্যোবহারযোগ্য জিনিস তৈরি প্রশংসার দাবি রাখে।

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...