Friday, April 3, 2026

গলায় কাঁ.চি ঢুকি.য়ে যুবককে কুপি.য়ে খু.ন! উ.ত্তপ্ত চিংড়িঘাটা

Date:

Share post:

জগদ্ধাত্রী পুজোর ভাসানে (Immersion of Jaghadhatri Idol) গিয়ে দুই যুবকের মধ্যে বচসা। রাগের মাথায় এক যুবকের গলায় কাঁচির কোপ বসিয়ে দেন অন্য জন। ঘটনার পর থেকেই অভিযুক্ত বিট্টু (Bittu) ফেরার হয়ে যান। মৃত যুবকের নাম সাহেব আলি সর্দার (Saheb Ali Sardar)। বিক্ষোভ চিংড়িঘাটা এলাকায়।

স্থানীয়রা বলছেন গতকাল রাতে চিংড়িঘাটার বাসন্তী কলোনিতে জগদ্ধাত্রী পুজোর ভাসানে সাউন্ড বক্স বাজানো নিয়ে প্রাথমিক গোলমাল শুরু হয়। এরপর সাহেব ও বিট্টু হাতাহাতিতে জড়িয়ে পড়েন।কাঁচি নিয়ে সাহেবের দিকে তেড়ে যান বিট্টু আর তারপরেই এই কাণ্ড। যদিও অনেকে বলছেন দুজনেই উন্মত্ত থাকার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়। এরপরই মর্মান্তিক পরিণতি হয় সাহেবের। রক্তাক্ত অবস্থা তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ঘটনায় আহত হয়েছেন একজন। আজ সকাল থেকে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে দফায় দফায় চিংড়িঘাটায় অবরোধ করেন এলাকাবাসী। স্থানীয়রা বলছেন বিট্টু একাধিক সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত এবং তাঁকে ঘিরে রীতিমতো সন্ত্রস্ত থাকেন এলাকার মহিলা পুরুষ প্রত্যেকেই। অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যান বিধান নগরের পুলিশ কমিশনার। সকাল ১১ টা নাগাদ আচমকায় বিট্টু এলাকায় আসছে বলে খবর পাওয়া মাত্রই স্থানীয়রা ছুটে গিয়ে একটি হলুদ ট্যাক্সি আটকে গণধোলাই দিতে শুরু করেন। পুলিশ কোনমতে আক্রান্তকে ট্যাক্সি থেকে নামিয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে। এলাকাবাসীরা বলছেন এই সেই অভিযুক্ত যিনি কাল রাত থেকে ফেরার ছিলেন। যদিও পুলিশের তরফ থেকে এই প্রসঙ্গে কিছু জানানো হয়নি। আপাতত অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় র‍ ্যাফ নামানো হয়েছে। ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের (Bidhannagar Police) একাধিক পদস্থ অফিসাররা রয়েছেন বলে জানা যাচ্ছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...