Saturday, April 4, 2026

২৬/১১ নিয়ে ‘মন কি বাত’ অনুষ্ঠানে আবেগপ্রবণ মোদি

Date:

Share post:

২০১২ সালের ২৬ নভেম্বর দিনটা ছিল দেশের জন্য একটা কালো দিন। মুম্বই হামলার ক্ষত এখনও দগদগে। নয় নয় করে তারপর পার হয়ে গিয়েছে এক দশক। ১১ বছর আগে এই দিনে মুম্বই বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও নৃশংস সন্ত্রাসবাদী হামলার শিকার হয়। লস্কর-ই-তইবার ১০ জন সন্ত্রাসবাসী এই হামলা চালায়।

সেই ভয়ংকর ঘটনার বর্ষপূর্তিতে আক্রান্তদের পাশে দাঁড়িয়ে স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ১০৬তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বললেন, আমরা কোনও দিনই এই দিনটাকে ভুলতে পারব না। এদিনই সেই ঘৃণ্য জঙ্গি হামলা হয়েছিল।

এরই পাশাপাশি তিনি বললেন, ইউপিআই লেনদেন গত কয়েক মাসে বেড়েছে। আমার আর্জি আপনারা ইউপিআই লেনদেনই করুন আগামী মাসগুলিতে। আপনারা আপনাদের অভিজ্ঞতার কথা আমাকে লিখে জানান। সেই সঙ্গে ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলা দেশব্যাপী ‘মেরা যুব ভারত’ কর্মসূচির ঘোষণাও করতে দেখা গিয়েছে তাঁকে।

প্রধানমন্ত্রী বলেন, এই বছরে দেশ যা অর্জন করেছে সেই প্রাপ্তি সীমাহীন। সেই সঙ্গে স্বচ্ছতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, স্বচ্ছতা কোনও একদিনের প্রকল্প নয়। তা সারা জীবনেরই অংশ।এদিন মোদি দাবি করেন, তাঁর অনুষ্ঠানটিকে কেন্দ্র করে দেশে রেডিওর জনপ্রিয়তা নতুন করে বেড়েছে। তাঁর কথায়, এই অনুষ্ঠান রেডিওর প্রতি দেশের মানুষের আগ্রহ বাড়িয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...