Wednesday, June 24, 2026

পড়ুয়াদের পাশে পশ্চিমবঙ্গ মারওয়াড়ি সম্মেলন শিক্ষা কোষ

Date:

Share post:

কোনও ছাত্রছাত্রী অর্থের অভাবে যাতে পিছিয়ে না পরে, সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে এল পশ্চিমবঙ্গ মারোয়াড়ি সম্মেলনী শিক্ষা কোষ। শনিবার এক অনুষ্ঠানে তাদের ঘোষণা, ৬৭০পড়ুয়াদের স্টাইপেন দেওয়া হবে। কর্তৃপক্ষ জানান, এখনও পর্যন্ত ১৫ হাজার ছাত্রছাত্রীদের অর্থিকভাবে সাহায্য করা হয়েছে। এছাড়া সুন্দরবন অঞ্চলের বিভিন্ন ছাত্রছাত্রীদেরও বই, খাতা ও ইউনিফর্ম দেওয়া হয়েছে।

প্রসঙ্গত , ১৯৫৬ সালে এই সংগঠনের প্রতিষ্ঠা হয়। শনিবার ৫৫টি স্কুলকে আর্থিক সাহায্য করা হয়। জ্ঞানভারতী স্কুল, রত্নাকর নর্থ পয়েন্ট স্কুল, বালিকা শিক্ষা সদন এদের মধ্যে অন্যতম।

শোভন দেব চট্টোপাধ্যায় বলেন , পশ্চিমবঙ্গ মারওয়াড়ি সম্মেলন শিক্ষা কোষ-এর এই উদ্যোগকে সাধুবাদ জানাই । আপনারা ভগবানের সেবা করছেন। পড়ুয়াদের প্রতিষ্ঠিত হতে সাহায্য করছেন।পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন , ছাত্রছাত্রীদের পড়াশোনায়ে উৎসাহ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ মারওয়াড়ি সম্মেলন শিক্ষা কোষকে ধন্যবাদ । ছাত্রছাত্রীদের নিজেদের জীবনের লক্ষ্য ঠিক করতে হবে ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...