Friday, April 3, 2026

হার্দিক সরতেই গুজরাতে নতুন অধিনায়ক হলেন শুভমন, দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় এই তরুণ ক্রিকেটার

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক পান্ডিয়া। আর হার্দিক সরতেই গুজরাতের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল গুজরাত। গুজরাতের নতুন অধিনায়ক হলেন শুভমন গিল। আপাতত ২০২৪ সালের জন্য শুভমনকে অধিনায়ক করা হয়েছে।

শুভমনের নাম অধিনায়ক হিসাবে ঘোষণা করেন, গুজরাতের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি। এই নিয়ে তিনি বলেন,” গত দু’বছরে শুভমনের অনেক উন্নতি হয়েছে। শুধু ক্রিকেটার হিসাবে নয়, নেতা হিসাবেও আরও পরিণত হয়েছে শুভমন। ২০২২ সালে গুজরাতের চ্যাম্পিয়ন হওয়া ও ২০২৩ সালে রানার্স হওয়ার নেপথ্যে বড় ভূমিকা ছিল শুভমনের। দলের নতুন অধিনায়ক হিসাবে শুভমনকে পেয়ে আমরা গর্বিত। আশা করছি, সামনের মরশুমে খুব ভাল খেলব।”

এদিকে নতুন দায়িত্ব পেয়ে খুশি শুভমন গিল। নতুন দায়িত্ব পেয়ে শুভমন বলেন,”গুজরাতের মতো দলের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত। একটা চ্যাম্পিয়ন দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয়। কিন্তু এই দলের ক্রিকেটারেরা সবাই সবার পাশে থাকে। তাই অধিনায়কের কাজটা সহজ হয়ে যায়। গত দুটো মরশুম খুব ভাল ক্রিকেট খেলেছি। সেটাই আগামী মরশুমে করতে চাই।”

আরও পড়ুন:জল্পনার অবসান, গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন হার্দিক

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...