Wednesday, June 24, 2026

শর্তসাপেক্ষে মিলেছে অনুমতি! বুধে ধর্মতলার সমাবেশে থাকছেন শাহ, জেনে নিন সফরসূচি

Date:

Share post:

দীর্ঘ টালবাহানার পর শেষমেশ ধর্মতলার (Dharmatala) ভিক্টোরিয়া হাউসের (Victoria House) সামনে ২৯ নভেম্বর শর্তসাপেক্ষে জনসভার অনুমতি পেয়েছে বিজেপি (BJP)। সম্প্রতি কলকাতা হাই কোর্ট সেই নির্দেশ দিয়েছে। আর সেই সভায় যোগ দিতে কলকাতায় আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। ইতিমধ্যে শাহের সময়সূচিও বঙ্গ বিজেপির তরফে প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, ২৯ নভেম্বর বুধবার ধর্মতলার সভায় যোগ দিতে কলকাতায় (Kolkata) আসবেন শাহ। সভার কাজ সেরে ওই দিন সন্ধ্যাতেই ফিরে যাবেন দিল্লি। আর বিজেপির এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সপ্তাহের এমন একটা দিনে বিজেপির সভার ঘুঁটি সাজানো হচ্ছে তার জেরে ব্যহত হতে পারে জনজীবন।

বঙ্গ বিজেপি সূত্রে খবর, আগামী ২৯ নভেম্বর সকালে ভারতীয় বায়ুসেনার বিমানে কলকাতায় আসবেন শাহ। ১১টা ৫ মিনিটে দিল্লি থেকে উড়বে তাঁর বিশেষ বিমান। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে তা পৌঁছবে বেলা সওয়া ১টা নাগাদ। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রেসকোর্সের রয়্যাল ক্যালকাটা টার্ফ কোর্সে নামবেন তিনি। সেখান থেকে তিনি গাড়ি করে আসবেন ধর্মতলায় বিজেপির সভা মঞ্চে। পৌনে ২টো নাগাদ সভামঞ্চে পৌঁছনোর কথা তাঁর। ধর্মতলার সভায় ৩টে ১৫ মিনিট পর্যন্ত থাকার কথা শাহের।

সভায় বক্তৃতা সেরে তার পর ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। যে ভাবে কলকাতা বিমান বন্দর থেকে আসবেন। সেই ভাবেই কলকাতা বিমানবন্দরে তিনি পৌছবেন বিকেল ৩টে ৪০ মিনিটে। এরপর ৩টে ৪৫ মিনিটে তাঁর বিমান দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লিতে পৌঁছবেন তিনি।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...