Thursday, April 9, 2026

থিয়েটার দেখার অভ্যাস ফেরান: গোয়েঙ্কা কলেজের প্রতিষ্ঠা দিবসে বার্তা  ব্রাত্যর

Date:

Share post:

গোয়েঙ্কা কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ১১৯ তম প্রতিষ্ঠা দিবসে রীতিমতো চাঁদের হাট।সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধান সভার অধ্যক্ষ ও কলেজের প্রাক্তনী বিমান বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুখেন্দু শেখর রায়, বার কাউন্সিলের প্রেসিডেন্ট তথা বিধায়ক অশোক দেব, কাউন্সিলর বিশ্বরূপ দে সহ বিশিষ্টরা।এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন কলেজের বর্তমান প্রিন্সিপাল অভিজিৎ দত্ত।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অনুরোধ করা হয় ‘কেন থিয়েটার ‘ বিষয় নিয়ে বলতে।তিনি বলেন,সোশ্যাল মিডিয়ার যুগে সেন্স অফ এন্টারটেইনমেন্ট শব্দটি বদলে গিয়েছে। মহারাষ্ট্রে ও দক্ষিণের রাজ্যগুলিতে থিয়েটার দেখার প্রচলন এখনও আছে।আগে বাংলাতেও ছিল ,কিন্তু কোনোভাবে আমরা আমাদের সেই অভ্যাসটি ত্যাগ করেছি।এই পরিস্থিতির মধ্যেও যারা এই থিয়েটার নিয়ে কাজ করছেন তাদের কুর্নিশ। কারণ, থিয়েটার ও সিনেমা সমাজের কথা বলে।

কলেজের তরফ থেকে সংবর্ধনা জানানো হয় অতিথিদের।বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আজ আমি যে জায়গায় পৌঁছিয়েছি তার নেপথ্যে এই কলেজের অনেক অবদান আছে।তিনি কলেজ কর্তৃপক্ষকে আর্জি জানান, পড়ুয়াদের নিয়ে বিভিন্ন বিষয়ে সেমিনার করতে, তবেই তাদের চিন্তাশক্তি বাড়বে, উৎকর্ষতা বৃদ্ধি হবে।

এদিন কলেজের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় ও কলেজের একটি ম্যাগাজিন উদ্বোধন করা হয়।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...