Friday, April 3, 2026

জল্পনার অবসান, গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন হার্দিক

Date:

Share post:

অবশেষে সব নাটক শেষ। গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন হার্দিক পান্ডিয়া। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল গুজরাত টাইটান্সের পক্ষ থেকে। হার্দিক সরতেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল গুজরাত। গুজরাতে নতুন অধিনায়ক হলেন শুভমন গিল।

রবিবার নিলামের আগে খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করেছিল তাতে দেখা গিয়েছে গুজরাট টাইটান্স ধরে রাখে হার্দিককে। আর এরপরই হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সোমবার সকালে শেষ হয় হার্দিককে নিয়ে যাবতীয় নাটক। নিজের পুরনো ঘরেই ফেরেন হার্দিক। হার্দিককে নতুন করে স্বাগত জানায় মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। অন্য দিকে, হার্দিককে বিদায় জানায় গুজরাত।

 

View this post on Instagram

 

A post shared by Gujarat Titans (@gujarat_titans)

হার্দিক যোগ দিতেই মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে নীতা অম্বানি জানিয়েছেন, “হার্দিককে তার পুরনো ঘরে আবার স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমাদের মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের জন্য এটা দুর্দান্ত পুনর্মিলন। মুম্বইয়ের স্কাউটেরা একজন তরুণ প্রতিভাকে খুঁজে নিয়ে এসেছিলেন, যে এখন ভারতীয় দলের তারকা। হার্দিক অনেকটা পথ পেরিয়ে এসেছে। আগামীর পথটা ও মুম্বইয়ের সঙ্গে চলবে ভেবেই আমরা দারুণ উচ্ছ্বসিত।” উল্লেখ্য, ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত মুম্বইয়ের হয়েই আইপিএল খেলতেন হার্দিক।

আরও পড়ুন:Breakfast Spots : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...