Saturday, April 4, 2026

পারিবারিক ব.চসার জের! ফের খাস কলকাতায় বৃদ্ধকে কু.পিয়ে খু.ন, অধরা অ.ভিযুক্ত

Date:

Share post:

খাস কলকাতায় (Kolkata) ফের কুপিয়ে খুনের অভিযোগ। লেদার কমপ্লেক্স থানা (Leather Complex Police Station) এলাকার তারদা বাজারের কাছে দুর্ঘটনা ঘটে বলে খবর। মনে করা হচ্ছে, পারিবারিক বচসার জেরে রবিবার রাতে ওই বৃদ্ধকে কুপিয়ে খুন করা হয়। তার আগেও তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। মৃত ব্যক্তির নাম ভোলা শেখ, বয়স ৬৭ বছর।

পুলিশ সূত্রে খবর, এলাকার হাই স্কুলের কাছে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিকে বৃদ্ধের পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে অভিযোগ উঠছে তাঁর ভাগ্নি জামাইয়ের বিরুদ্ধে। ভোলা শেখ পেশায় জনমজুর। শরিকদের সঙ্গে কিছুদিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল। তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি লেগে থাকত। সোমবার ভোর ৫টা নাগাদ বাড়ি থেকে চা খেতে বেরোন ভোলা। অভিযোগ, সেসময়ই  তারদহ বাজার এলাকায় তাঁকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। এরপরই চলে হামলা।

উল্লেখ্য, গত কয়েকদিনেই কলকাতার অন্তত তিন জায়গায় এভাবে রাস্তার উপর কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। চিৎপুর, ময়দান ও রবিবার চিংড়িহাটা এলাকায় পর পর তিনদিন একই কায়দায় হত্যাকাণ্ড ঘটেছে। এবার লেদার কমপ্লেক্স থানা এলাকায় সম্ভবত আত্মীয়ের হাতে খুন হলেন বৃদ্ধ।

 

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...