Thursday, June 11, 2026

অনেক বয়সে বিয়ে করে যেমন লাগে! পিয়ার সঙ্গে আইনি বিয়ে সেরে স্মার্ট-লাজুক জবাব পরমের

Date:

Share post:

সারাদিন চলল লুকোচুরি। সন্ধেয় লাজুক মুখে সংবাদ মাধ্যেমর সামনে ধরা দিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। পরনে সাদা-ধুতি পাঞ্জাবি আর নীল জহরকোট। কেমন লাগছে? স্মার্ট-লাজুক জবাব- “অনেক বয়সে বিয়ে করে যেমন লাগে!” যোধপুর পার্কের বাড়িতে বিয়ে সেরে তার একটু আগেই বেরিয়েছেন পিয়া। পরম একটু পরে পোষ্যকে নিয়ে গাড়িতে ওঠেন। কোথায় চললেন? পরমব্রত জানালেন, এক বন্ধুর বাড়িতে তাঁদের নিমন্ত্রণ।

স্যোশাল মিডিয়া বোমা ফেটেছিল রবিবার রাতে- সোমবারই বিয়ে করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। তবে, বিষয়টি নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখতে চেয়েছিলেন পাত্র-পাত্রী, এমনকী তাঁদের ঘনিষ্ট মহলও ছিল স্পিকটি নট। খবর চাপা থাকেনি সংবাদ মাধ্যমের কাছে। সোমবার যোধপার্কে পরমব্রতর বাড়িতেই চারহাত এক হল। আইনি বিয়ে হল পরমব্রত-পিয়ার। পরমব্রত জানালেন, বিষয়টি ব্যক্তিগতই রাখতে চেয়েছিলেন। উপস্থিত ছিলেন একেবারেই ঘনিষ্ট আত্মীয় ও বন্ধুরা।

এরপরে নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেন পরমব্রত। দেখা যায় লাল-সাদা শাড়িতে সেজেছিলেন পিয়া। পরমের পরনে ছিল পাঞ্জাবী ও চুড়িদার। সই করেই বিয়ে সারেন তাঁরা। তবে, পাতে ছিল বাঙালি মেনু। ভাত, বিভিন্ন ধরনের মাছ, পাঁঠার মাংস। আর রকমারি মিষ্টি। দুপুরে বিয়ে সেরে রাতে এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণে যান নবদম্পতির।

তবে কি রিসেপশন হবে না! হবে। পরমব্রত (Parambrata Chatterjee) জানান, প্রীতিভোজের আয়োজন করা হবে।

 

অনেকদিন ধরেই কানাঘুষো ছিল পরম ও পিয়ার সম্পর্কের। সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বেশ কয়েক বছর ধরেই প্রেম করছিলেন অভিনেতা তথা চিত্র পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। অনুপমের সঙ্গে বিয়ে ভাঙার কারণও না কি সেটাই।  তবে, এই বিষয়ে কোনও দিনই পরমব্রত বা অনুপম বা পিয়া কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। অন্যদিকে পিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের আগে বিদেশিনী ইকার সঙ্গে দীর্ঘদিন লিভ ইন রিলেশনশিপে ছিলেন পরম। তবে, লকডাউনের সময়ই সেই সম্পর্কে ছেদ পড়ে। কিন্তু স্টুডিয়ো পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছিল টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার এবার সিঙ্গল তকমা ঘোচাতে চলেছেন। আজই বান্ধবী পিয়া চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। পরম-পিয়াকে নতুন জীবনের শুভেচ্ছা।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...