Friday, June 26, 2026

ফের শহরের স্কুলের সামনে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দে.হ! কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

সোমবার লেদার কমপ্লেক্স থানা এলাকার পর ফের শহর কলকাতার (Kolkata) এক স্কুলের (School) সামনে থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। মঙ্গলবার সকালে শ্যামবাজারের (Shyambazar) এভি স্কুলের মেইন গেটের সামনে দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্যক্তির মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি তাঁর মুখও ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। এদিকে বিষয়টি পুলিশের নজরে আসতেই গুরুতর আহত ওই ব্যক্তিকে আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে এখনও ওই ব্যক্তির নাম ও পরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে স্থানীয় এভি স্কুলের কাছেই পুলিশের একটি কিয়স্ক রয়েছে। তার সামনেই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকারই এক পাম্প কর্মী। তিনি কিয়স্কে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশকে বিষয়টি নজরে আনেন। এরপরই দ্রুত দেহটি উদ্ধার করে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তির মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। তাতে প্রাথমিকভাবে মাথার পিছনে আঘাতের ফলেই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে মৃত্যু নিশ্চিত করতে ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে মুখ। ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শ্যামপুর থানার পুলিশ।

তবে শেষ পাওয়া খবর অনুযায়ী তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই ব্যক্তি রাঁধুনি। এলাকার ছোটো হোটেলগুলিতে রান্নার কাজ করতেন। কারণ ওই ব্যক্তির দেহের পাশে রান্না করার সরঞ্জাম পড়ে ছিল। তবে মুখ চিনলেও, ওই ব্যক্তির নাম এখনও মনে করতে পারছেন না এলাকাবাসীরা। তবে খুনের আসল রহস্য খুঁজে বের করার কাজ শুরু করেছে পুলিশ।

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...