Saturday, April 4, 2026

নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়

Date:

Share post:

নিয়োগ মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyan Ganguli)। বুধবার, তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। স্কুলে নিয়োগ মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি।

নিয়োগ মামলায় কল্যাণকে (Kalyan Ganguli) গ্রেফতার করেছিল CBI। এদিন, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ একাধিক শর্ত দেয়।

তাতে বলা হয়েছে,

  • তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে।
  • কলকাতার বাইরে তিনি যেতে পারবেন না।
  • বিধাননগর কমিশনারেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না।
  • নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে


Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...