Thursday, June 4, 2026

বিশ্রাম চান কোহলি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেট থেকে ছুটি চাইলেন তিনি : সূত্র

Date:

Share post:

সদ‍্য শেষ হয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ছুটিতে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, রবিন্দ্র জাদেজারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে নেই এই তারকা ক্রিকেটাররা। জানা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ফিরতে চলেছেন তারা। তবে এখন সূত্রের খবর, প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে দেখা যাবে না বিরাট কোহলিকে। সূত্রের খবর, কোহলি বোর্ডের কাছে অনুরোধ করেছেন সাদা বলের সিরিজ থেকে তাঁকে বিশ্রাম দেওয়ার জন্যে।

এই নিয়ে বোর্ডের এক সূত্র এক ওয়েবসাইটে বলেছেন, “বোর্ড এবং নির্বাচকদের কোহলি জানিয়েছে যে ও সাদা বলের ক্রিকেটে আরও একটু বিরতি চায়। যে মুহূর্তে সাদা বলের ক্রিকেট খেলার জন্যে তৈরি হবে তখনই জানাবে। এই মুহূর্তে ও জানিয়েছে যে লাল বলের ক্রিকেটেই মনঃসংযোগ করতে চায়। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি টেস্টে ওকে পাওয়া যাবে।”

টি-২০ ফর্ম‍্যাটে কোহলি-সহ ভারতের একাধিক প্রথম সারির ক্রিকেটারকেই খেলতে দেখা যাচ্ছে না। কিন্তু কোহলি যে নিজেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরি‌জ থেকেও সরিয়ে নেবেন সেটা অনেকেই ভাবতে পারেননি। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে কোহলি খেলবে বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন:সাত পাকে বাঁধা পরলেন মুকেশ কুমার

 

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...