Monday, April 13, 2026

বরাহনগরের গোডাউনে অ.গ্নিকাণ্ড! দমকলের ৩ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

Date:

Share post:

বরাহনগরের (Barhanagar) গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Massive Fire)। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর রাত ১টা নাগাদ বরাহনগরের ন’পাড়ার একে মুখার্জি রোডের একটি গুদামে বিধ্বংসী আগুন লেগে যায়। সেখানে সোনার কাজ হত বলে জানা গিয়েছে। এদিকে গোডাউনে (Godown) আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। পরে বেশকিছুক্ষণের চেষ্টায় দমকলের ৩ ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এদিনের দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আগুন লাগার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পান তাঁরা। তবে গোডাউনটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ার কারণে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়। কিন্তু স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। এদিন আগুন নজরে আসতেই স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলে খবর দেওয়া হলে ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণে গোডাউনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, গ্যাস সিলিন্ডার ফেটেই গোডাউনে আগুন লেগে যায়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। নিরাপদেই ভিতরে থাকা সমস্ত মানুষদের বাইরে বের করে আনা হয়েছে বলে দমকল সূত্রে খবর।

 

 

 

 

Related articles

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...