Saturday, June 27, 2026

হাড্ডাহাড্ডি লড়াই তেলেঙ্গানায়, ‘কিংমেকার’ হতে পারেন ওয়েইসি

Date:

Share post:

রাজ্য গঠনের পর থেকে পরপর দুই নির্বাচনে জয়ী হয়েছে কেসিআর-এর দল, বিআরএস বা ভারত রাষ্ট্র সমিতি। আগে তাদের নাম ছিল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস। সেই নাম বদলও হলেও এবার সরকার বাঁচানো বেশ কঠিন হয়ে পড়েছে কেআইআরের কাছে। ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানায় সরকার গঠনের জন্য প্রয়োজন ৬০ টি আসন। তবে বুথ ফেরত সমীক্ষা বলছে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তেলেঙ্গানায়। সেক্ষেত্রে কংগ্রেস বা বিআরএস কোনও দলই এবার হয়ত ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না। ফলে তেলেঙ্গানায় সরকার গঠনে ‘কিংমেকার’ হতে পারেন আসাদউদ্দিন ওয়াইসির এআইমিম।

এক ঝলকে দেখে নেওয়া যাক তেলেঙ্গানার বুথ ফেরত সমীক্ষা…
Times Now- বিআরএস পেতে পারে ৪০-৫৫ টি। বিজেপি পেতে পারে ৭-১৩ টি। কংগ্রেস ৪৮-৬৪ টি। অন্যান্য ৪-৭ টি
India TV- বিআরএস পেতে পারে ৩১-৪৭ টি। বিজেপি পেতে পারে ২-৪ টি। কংগ্রেস ৬৩-৭৯ টি। অন্যান্য ৫-৩ টি
TV9- বিআরএস পেতে পারে ৪৮-৫৮ টি। বিজেপি পেতে পারে ৫-১০ টি। কংগ্রেস ৪৯-৫৯ টি। অন্যান্য ৬-৮ টি
Republic TV- বিআরএস পেতে পারে ৪৮-৫৮ টি। বিজেপি পেতে পারে ৪-১০ টি। কংগ্রেস ৫৮-৬৮ টি। অন্যান্য ৫-৭ টি

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...