Sunday, June 7, 2026

Exit Poll: মিজোরামে MNF- ZPM জোর ট.ক্কর, সাফ হবে BJP!

Date:

Share post:

বিধানসভা ভোটে চূড়ান্ত প্রভাব ফেলেছিল প্রতিবেশী রাজ্য মণিপুরের হিংসা-সংঘর্ষ। পায়ের তলায় মাটি সরেছে ভোট প্রচারে গিয়েই বুঝেছিল গেরুয়া শিবির। সঙ্গে ছেড়ে সব জায়গায় একা লড়েছে বিজেপির একদা জোটসঙ্গী জোরাম পিপলস মুভমেন্ট (ZPM)। বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে উত্তর-পূর্বের এই রাজ্যে দাঁত ফোটাতে পারেনি বিজেপি। ক্ষমতায় ফিরছে সেই মিজো ন্যাশনাল ফ্রন্ট (MNF)। তবে, ক্ষমতাসীন দলকে জোর টক্কর জোরাম পিপলস মুভমেন্টের (ZPM)।

৭ নভেম্বর একটি দফায় ভোট হয়েছে মিজোরামে। মোট বিধানসভার সংখ্যা ৪০। ভোটদানের হার ৭৮.৪ শতাংশ। মোট প্রার্থী ১৭৪ জন। তফসিলি উপজাতিদের সংরক্ষিত ৩৯টি আসন। মোট ভোটার সংখ্যা ৮.৫২ লাখ।

বুথ ফেরৎ সমীক্ষা

Jan Ki Bat-এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১০-১৪টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ১৫ থেকে ২৫ আসন, কংগ্রেস পাবে ৫-৯টি আসন, বিজেপি ২টি পেতে পারে।

ABP-C Voters-এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৫-২৫টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ১২-১৮ আসন, কংগ্রেস পাবে ২-৮টি আসন, বিজেপি কোনও আসন পাবে না।

Martiz -এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৭-২২টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ৭-১২ আসন, কংগ্রেস পাবে ৭-১০টি আসন, বিজেপি কোনও আসন পাবে না। অন্যান্যদল ২টি আসন পেতে পারে।

CNX-এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৪-১৮টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ১২-১৬ আসন, কংগ্রেস পাবে ৮-১০টি আসন, বিজেপি ২টি আসন পেতে পারে।


Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...