Sunday, May 17, 2026

ওড়িশার জঙ্গলে দেখা মিলল বি.রল কালো চিতাবাঘের!

Date:

Share post:

বাঘসুমারি চলাকালীন সন্ধান মিলল বিরল প্রাণীর। ওড়িশার জঙ্গলে দেখা গেল কালো চিতাবাঘকে (black leopard in Odisha)। ক্যামেরায় এই ছবি ধরা পড়া মাত্রই উচ্ছ্বসিত বনদফতরের আধিকারিকরা। এর আগে ময়ূরভঞ্জের সিমলিপাল ন্যাশনাল পার্কে দেখা গিয়েছিল কালো বাঘ। এবার দেখা মিলল কালো চিতাবাঘের।

অক্টোবর থেকেই বাঘসুমারি শুরু করেছে ওড়িশা সরকার (Odisha Government)। এর মাঝেই ভয়ংকর সুন্দর কালো চিতা বাঘের দর্শন মিলল। বন্যপ্রাণ সংরক্ষক সুশান্ত নন্দ নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন প্রাণীটির ছবি। একটা সময় প্রশ্ন উঠেছিল আদৌ কি ভারতের বুকে কালো চিতা বাঘের অস্তিত্ব রয়েছে? তবে আজকের এই ছবিতে সন্দেহের অবসান হল। নিরাপত্তার খাতিরে কোন ন্যাশনাল পার্কে তার দেখা মিলেছে তা জানানো হয়নি।

Related articles

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...