Sunday, June 14, 2026

দ্রাবিড় সমস্যা মিটতেই এবার রোহিতকে নিয়ে আসরে নামল বিসিসিআই : সূত্র

Date:

Share post:

সদ‍্য শেষ হয়েছে রাহুল দ্রাবিড় সমস‍্যা। ফের ভারতীয় দলের কোচ হিসাবে চুক্তি করেছেন তিনি। দ্রাবিড় সমস্যা মিটলেও এবার শুরু সমস্যা রোহিত শর্মাকে নিয়ে। একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর বিশ্রামে রয়েছেন ভারত অধিনায়ক। তিনি সাদা বলে খেলবেন কি না এখনও তা এখনও পরিষ্কার করে জানাননি। তবে বিসিসিআই চাইছে আগামী টি-২০ বিশ্বকাপে রোহিতকেই অধিনায়ক। এখন দেখার রোহিত কী চান।

এই নিয়ে বোর্ডের এক সূত্র এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন, “হার্দিক ফিরে এলে কী হয় সেটাই এখন প্রশ্ন। বোর্ড চাইছে, রোহিত যদি টি-২০ খেলতে রাজি হয় তা হলে ও-ই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিক। বিশ্বকাপের আগে পর্যন্ত টি-২০ রোহিতই তাহলে দলের নেতা থাকবে। রোহিত রাজি না হলে দক্ষিণ আফ্রিকা সফরে সূর্য দলকে নেতৃত্ব দেবে।”

সম্প্রতি রোহিতকে টি-২০ ফর্ম‍্যাটে খেলতে দেখা যাচ্ছে না। কিন্তু বোর্ড চাইছে, রোহিতই আগামী টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিন। লিগামেন্টে চোট পেয়ে হার্দিক পান্ডিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। তিনিই ইদানীং টি-২০ ভারতকে নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁর অনুপস্থিতিতে সূর্যকুমার যাদব ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। রোহিত যদি দক্ষিণ আফ্রিকায় টি-২০ খেলতে রাজি না হন, তা হলে সূর্যকেই নেতৃত্বের ভার দেওয়া হতে পারে।

আরও পড়ুন:বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স, ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করল বিসিবি

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...