Wednesday, June 24, 2026

কন্যা সন্তানের মা হলেন শুভশ্রী! উচ্ছ্বসিত রাজ

Date:

Share post:

পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তানের জননী হলেন রাজ পত্নী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Raj Chakraborty and Shubhashree Ganguly)। চলতি বছরের জুন মাসে দ্বিতীয় সন্তান আসার সুখবর সকলকে জানান রাজ এবং শুভশ্রী। দুজনেই ইউভানকে উপহার দিতে চেয়েছিলেন। রাজ বরাবরই কন্যা সন্তান চেয়েছিলেন। শুভশ্রী প্রকাশ্যে বলেছেন যে তাঁরা সবসময় দু’টি সন্তান চেয়ে এসেছেন।অবশেষে আজ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্যোশাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী নিজেই।

রাজ শুভশ্রীর প্রথম সন্তান ইউভান ছোট থেকেই নজর কেড়েছে। তাঁর বেড়ে ওঠার সব মুহূর্তই সমাজ মাধ্যমে ভাগ করেছেন সেলেব দম্পতি। তবে দ্বিতীয় সন্তানকে কি সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবেন অন্যান্য তারকাদের মতো? এ প্রশ্নের উত্তর ভেবে উঠতে পারেননি রাজ। কন্যা সন্তানের বাবা হওয়ায় আপাতত আনন্দের স্বর্গে রয়েছেন তিনি। সুস্থ আছেন অভিনেত্রী।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...