Saturday, May 23, 2026

নাকা চেকিংয়ে গাড়ি আটকাতেই চোখ কপালে পুলিশের! উদ্ধার কোটি কোটি টাকা, গ্রে.ফতার ২

Date:

Share post:

নাকা চেকিং (Naka Checking) চলাকালীন একটি গাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে (Karnataka)। বৃহস্পতিবার নাকা চেকিং করার সময় টাকা ভর্তি বেশ কয়েকটি ব্যাগ নজরে আসতেই চক্ষু চড়কগাছ পুলিশ (Police) আধিকারিকদের। তবে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যাগভর্তি টাকা এক সুপারি ব্যবসায়ীর (Businessman)। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় কর্নাটকের হোলালকেরে এলাকায় নাকা চেকিং চলছিল চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে তারা খবর পায়, একটি গাড়িতে বেশ কয়েকটি ব্যাগে করে কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে। খবর পাওয়ার পরই সতর্ক হয়ে যায় পুলিশ। এরপর সূত্র মারফৎ খবরের ভিত্তিতে ওই গাড়িকে দাঁড় করানো হয়। আর গাড়িতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে পুলিশ আধিকারিকদের।

তবে পুলিশ সূত্রে খবর, এদিন নাকা চেকিং হচ্ছে দেখে চালক গাড়িটিকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। সন্দেহ হওয়ায় পুলিশের দল তাড়া করে ওই গাড়িটিকে ধরে ফেলে। তারপর তল্লাশি চালিয়ে গাড়ির আসনের নীচ থেকে বেশ কয়েকটি ব্যাগে ঠাসা টাকার বান্ডিল নজরে আসে পুলিশের। তখনই চালক এবং তাঁর সঙ্গীকে গাড়ি থেকে নামিয়ে জেরা শুরু করে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জেরায় এক জন নিজেকে শচিন বলে পরিচয় দিয়েছেন। তিনি গাড়ি চালাচ্ছিলেন। অন্য জনের নাম হরিশ বলে জানা গিয়েছে।

এদিকে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, ব্যাগে মোট আট কোটি টাকা রয়েছে। সেই টাকা শিবমোগায় সুরেশ নামে এক সুপারি ব্যবসায়ীর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। ইতিমধ্যে টাকাগুলি বাজোয়াপ্ত করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়ির চালক এবং তাঁর সঙ্গীকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের থেকে ওই সুপারি ব্যবসায়ীর সমস্ত খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এই চক্রে আর কারা কারা জড়িত? কী কারণে অত টাকা ব্যবসায়ীকে পৌঁছে দেওয়া হচ্ছিল তার সবটাই জানতে চায় পুলিশ।

 

 

 

 

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...