Friday, April 3, 2026

ডোমকলের বিধায়কের বাড়িতে ১০০ ভরি সোনা উ.দ্ধার,দাবি সিবিআইয়ের

Date:

Share post:

তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ সিবিআইয়ের। ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হল আনুমানিক প্রায় ১০০ ভরি সোনা।একজন ভ্যালুয়ারকে দিয়ে উদ্ধার হওয়া সোনার ভ্যালুয়েশন করানো হবে। প্রাথমিকভাবে গতকাল ডোমকলের সোনার দোকানের একজন ভ্যালুয়ারকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি ঠিমকতো ভ্যালুয়েশন করতে পারেননি। তাঁর অনুমান, উদ্ধার হওয়া সোনার পরিমাণ প্রায় ১০০ ভরি। এর পাশাপাশি, সিবিআই সূত্রে আরও দাবি, তল্লাশি অভিযানে নিয়োগ সংক্রান্ত নথিও পেয়েছে তারা। কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে তৃণমূল বিধায়ককে তলব করা হতে পারে বলেও সিবিআই সূত্রে খবর।

প্রশ্ন উঠেছে, যিনি ১১ টি কলেজের মালিক, তার বাড়িতে যে পরিমান সোনা উদ্ধার হয়েছে সেটা মোটেও অস্বাভাবিক নয়। তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের দাবি, উদ্ধার হওয়া টাকা তাঁর জমি বিক্রির। ডোমকলেই তৃণমূল বিধায়কের নামে রয়েছে ১১টি কলেজ! বিধায়ক-ঘনিষ্ঠ কিংবা প্রতিষ্ঠানের কোনও পড়ুয়ার নাম কি চাকরির জন্য সুপারিশ করা হয়েছিল? খতিয়ে দেখছে সিবিআই।

উল্লেখ্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার, কলকাতা থেকে জেলার আট জায়গায় তল্লাশি চালায় সিবিআই। এই অভিযানেই ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে প্রায় ১৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ২৮ লক্ষ টাকা।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...