Tuesday, April 7, 2026

যু.দ্ধবিরতির মেয়াদ ফুরোনোর আগেই শুরু সংঘ.র্ষ! ফের উ.ত্ত.প্ত গাজা

Date:

Share post:

গাজায় (Gaza) ফের শুরু রক্তক্ষয়ী সংঘর্ষ! যুদ্ধবিরতির মেয়াদ ফুরোনোর আগেই ফের সংঘর্ষ শুরু হল হামাস ও ইজরায়েলের মধ্যে। শুক্রবার গাজায় ফের বিমান হামলা শুরু করে ইজরায়েলের সেনাবাহিনী। গাজার একাধিক জায়গায় তীব্র বোমাবর্ষণের শব্দ শোনা যায়। উত্তর-পশ্চিম গাজায় রকেট ছোঁড়ারও অভিযোগ উঠেছে। গাজার স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইজরায়েলি বায়ুসেনার প্রবল হামলায় ১০৯ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত। অন্তত আটটি বাড়ি ধ্বংস করেছে ইজরায়েলের সেনা।

শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী সকাল সাতটার আগেই শুরু হয়ে যায় রক্তক্ষয়ী সংঘর্ষ। যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে সরব হয়েছে নেতানিয়াহুর দেশও। ইজরায়েলি সেনার অভিযোগ, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই গাজা থেকে রকেট হামলা চালায় হামাস বাহিনী। আবার এর পাল্টা হামাসের অভিযোগ, যুদ্ধবিরতির মাঝেই উত্তর গাজায় লাগাতার বোমাবর্ষণ করে ইজরায়েলি সেনা। অভিযোগ-পাল্টা অভিযোগের মাঝেই ফের যুদ্ধ শুরু গাজায়। গাজায় যুদ্ধ শুরুর ঘটনা জানানো হয়েছে ইজরায়েলি সেনার এক্স হ্যান্ডেলে।

গত ২৪ নভেম্বর সংঘর্ষবিরতি শুরু হয়েছিল গাজায়। তারপর আরও দু’বার বাড়ানো হয়েছে যুদ্ধবিরতি। এই সময়ের মধ্যে ১০৫ জন পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস এবং ২৪০ প্যালেস্টিনীয়কেও জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে হামাস জঙ্গিদের শেষ না করা পর্যন্ত এই যুদ্ধ থামবে না বলে একাধিকবার ঘোষণা করেছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি ঘোষণা করেছেন, হামাস বাহিনীর সদস্যদের খুঁজে খুঁজে বের করে নিকেশ করা হবে।

আরও পড়ুন- স্রেফ ভাঁ.ওতাবা.জি! গ্রামে কমছে শৌ.চালয় ব্যবহার, বিশ্বব্যাঙ্কের রিপোর্ট ধা.মাচাপা দিয়ে নিজেদের সাফল্য প্রচারে কেন্দ্র

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...