Saturday, April 4, 2026

বেলুড়ের প্লাস্টিকের গুদামে ভয়*ঙ্কর অ*গ্নিকাণ্ড, দমকলের পাঁচ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

Date:

Share post:

ফের আগুন লাগার ঘটনা হাওড়ায়। ভস্মীভূত হয়ে গেল বেলুড়ে একটি প্লাস্টিকের গুদাম। শুক্রবার সকাল ১১টা নাগাদ বি কে পাল টেম্পল রোডের উপর ওই গুদামে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আশপাশেও বেশ কিছু কারখানা ও জনবসতি রয়েছে। তার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা ছড়ায়। প্রথমে এলাকার মানুষেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৫টি ইঞ্জিন। তারাই আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকলের এক আধিকারিক জানান, গুদামে প্রচুর প্লাস্টিক মজুত ছিল। দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও তা নেভানোর কোনও ব্যবস্থা ছিল না। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। যদিও প্রাণহানির ঘটনা নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে হবে। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলেই প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...