Sunday, June 21, 2026

বিধানসভায় অনুমতি ছাড়া বিক্ষো*ভ নয়, নির্দেশ অধ্যক্ষের

Date:

Share post:

বিধানসভায় নয়া নির্দেশ! যাবতীয় ধর্না বিক্ষোভ তথা প্রতিবাদ কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। গত দুদিন ধরে যেভাবে শাসক বিরোধী তর্জায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় তার জেরেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধের শুরুতে স্পিকার জানিয়ে দেন, এ বার থেকে বিধানসভা (Assembly)চত্বরে কোনও রকম প্রতিবাদ কর্মসূচি, বিক্ষোভ বা মিটিং, মিছিল করা যাবে না। তিনি বলেন, গত দুদিনের ঘটনা কখনই কাঙ্খিত নয়। এতে বিধানসভা চত্বরে আইনশৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা থাকে। তাই এবার থেকে যেকোনও কর্মসূচি করতে গেলে আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

শুক্রবার বিধানসভায় অধ্যক্ষ যখন এই ঘোষণা করেন তখন বিরোধী দলের বিধায়করা অধিবেশনে উপস্থিত ছিলেন না। এই প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বিজেপি বিধায়কদের প্রতিবাদ থামাতেই স্পিকার এমন ঘোষণা করেছেন। সেক্ষেত্রে নির্দেশের কপি হাতে পেলে তিনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। স্পিকার জানিয়েছেন যে লবি , গাড়ি বারান্দা কোনও জায়গাতেই বিক্ষোভ কর্মসূচি করা যাবে না। অর্থাৎ এবার থেকে যে কোনও কর্মসূচির আগে স্পিকারকে তা জানানো এবং তাঁর অনুমতি নেওয়া বাধ্যতামূলক হল রাজ্য বিধানসভায়।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...