Sunday, June 28, 2026

প্রেমের জালে ফাঁ.সিয়ে ওই বধূকে ব্ল্যাক.মেল, গ্রেফ.তার ‘গুণধর’ বিজেপি নেতা

Date:

Share post:

 

করুণ পরিণতি সিউড়ির বয়স সাতচল্লিশের এক গৃহবধূর! ছেলের বয়সী এক যুবকের সঙ্গে জড়িয়ে পড়েন পরকীয়া সম্পর্কে। দেদার চলত সেক্স-চ্যাট। দেওয়া-নেওয়া হতো আপত্তিকর ছবি, ভিডিও। ব্যাস, সুযোগের সদ্ব্যবহার করে যুবক শুরু করল ব্ল্যাকমেল। সব ভিডিও বধূর স্বামীকে পাঠিয়ে পাঁচ লক্ষ টাকার দাবি। না দিলে ভাইরাল করা হবে সোশ্যাল মিডিয়ায়।

গুণধর যুবকের পরিচিতি একজন বিজেপি নেতা হিসেবে। সে বীরভূম জেলার সিউড়ির কড়িধ্যা পঞ্চায়েতের ১৯৯ নম্বর বুথের বিজেপি সভাপতি, নাম অভিজিৎ দাস। তিনি প্রেমের জালে ফাঁসিয়ে ওই বধূকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। তবে মহিলার পাশে দাঁড়িয়েছেন তাঁর স্বামী। তাঁদের অভিযোগের ভিত্তিতে অভিজিৎকে গ্রেফতার করে পুলিশ।

বিজেপি নেতাকে ধরতে নাটকীয় কৌশল নেয় পুলিশ। দাবি মতো টাকা দেওয়া হবে বলে অভিজিৎকে ডেকে আনা হয় একটি জঙ্গলে। সেখানে সাদা পোশাকের পুলিশ আগে থেকেই ছিল। অভিজিৎ আসতেই হাতেনাতে ধরা পড়ে যায়। শুধু এই একটি মাত্র ঘটনাতেই তিনি অভিযুক্ত নন। পুলিশের তদন্তে উঠে আসছে, এভাবেই সেক্স চ্যাটে ফাঁসিয়ে ব্লাকমেল করার একাধিক ঘটনা রয়েছে। সেগুলি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবী তথা তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘এসব কুকর্ম করা লোকজনকে বিজেপি আশ্রয় দিয়ে রেখেছে।’

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...