Saturday, June 27, 2026

কলকাতা হাই কোর্টের বিচারপতি সিনহার   মামলার তদন্ত রিপোর্ট জমা সুপ্রিম কোর্টে

Date:

Share post:

সুপ্রিম কোর্টে ৪৮ পাতার তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিলেন রাজ্যের আইনজীবী। মুখবন্ধ খামে এই রিপোর্ট জমা পড়ার পর শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, মামলা চলবে।   এক বৃদ্ধার পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মামলায় শীর্ষ আদালত স্পষ্ট একথা  জানিয়ে দিল।আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। তবে শীর্ষ আদালতের নির্দেশ, বিধাননগর দক্ষিণ থানায় দায়ের করা এফআইআরের ভিত্তিতে ওই মামলায় একমাসের মধ্যে চার্জশিট ফাইল করতে হবে পুলিশকে।

শীর্ষ আদালতের নির্দেশ,  জানুয়ারি মাসে তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্টেটাস রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিতে হবে। সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট জানিয়েছে, তদন্তে অসঙ্গতি আছে। পুলিশকে আইন অনুযায়ী পদক্ষেপ করতে হবে।

প্রসঙ্গত,বাপের বাড়ির লোকেরা পৈতৃক সম্পত্তি থেকে তাঁকে বঞ্চিত করার চেষ্টা করছেন বলে দক্ষিণ বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক বিধবা মহিলা এবং তাঁর মেয়ে। তাঁদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সিসিটিভি ফুটেজেই এর প্রমাণ রয়েছে বলে দাবি। এরই প্রেক্ষিতে তদন্ত শুরু করে সিআইডি। কিন্তু বৃদ্ধার অভিযোগ, হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং তাঁর আইনজীবী স্বামী সিআইডির এই তদন্তে হস্তক্ষেপ করায় তদন্ত বিঘ্নিত হচ্ছে।

বৃদ্ধার এই অভিযোগ শুনে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্ভয়ে তদন্ত চালিয়ে যেতে বলে সিআইডিকে। এবং তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে বলে। সেইসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা এবং তাঁর স্বামী তদন্তে হস্তক্ষেপ করলে তা-ও জানাতে বলে শীর্ষ আদালত। তদন্ত শেষ করে ডিসেম্বরের মধ্যে মুখবন্ধ খামে তথ্য পেশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...