Friday, June 26, 2026

লক্ষ্য সুষ্ঠু লোকসভা নির্বাচন, লালবাজারের কাছে এলাকাভিত্তিক রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

Date:

Share post:

লক্ষ্য সুষ্ঠু লোকসভা নির্বাচন। তারই প্রস্তুতিতে কলকাতা পুলিশের কাছে এলাকা ভিত্তিক রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিই নির্বাচন হয় বাংলায়। তবে, কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্যে প্রস্তুতি শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। কোন কোন বিধানসভা এলাকা সংবেদনশীল? লালবাজারের (Lalbazar) কাছে তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

নির্দেশ পাওয়ার পরেই সমস্ত থানার কাছে এ বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে লালবাজার। বৃহস্পতিবারের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। বিশেষজ্ঞ মহলে, রিপোর্ট পাওয়ার পরেই কোথায় কত বাহিনী মোতায়ন করা হবে- তা ঠিক করবে নির্বাচন কমিশন (Election Commission)।

এই বছর শেষ হতে আর কটা দিন। তার পরেই বেজে উঠবে লোকসভা ভোটের দামামা। সেই কারণে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই কারণেই পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। গত লোকসভা এবং বিধানসভা ভোটে কোথায় অশান্তি বা গোলমালের ঘটনা ঘটেছে? কতগুলি মামলার রুজু হয়েছে? এখন সেখানে কী পরিস্থিতি? তার পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি বিধানসভা কেন্দ্র অনুযায়ী, দুষ্কৃতীদের নামের তালিকাও জমা দিতে হবে।

একই সঙ্গে অস্ত্র আইন বা আদর্শ আচরণ বিধি ভাঙার অভিযোগে দায়ের হওয়া মামলার তথ্যও চাওয়া হয়েছে। পাশাপাশি, সেই সব মামলায় কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে- তার তথ্য রিপোর্ট আকারে জমা দিতে হবে পুলিশকে।

আরও পড়ুন: সংসদ অধিবেশনের আগে সর্বদল বৈঠকে ৬ ইস্যুতে কেন্দ্রকে বিঁধল তৃণমূল

হবে। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটে কত পুলিশ মোতায়েন ছিল- লালবাজারের কাছে সেই হিসেবেও চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর এই রিপোর্ট খতিয়ে দেখে কোথায় কত বাহিনী মোতায়ন করতে হবে- সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...