Friday, June 26, 2026

তিন বছরের শিশুকে বি.ষ খাইয়ে খু.ন! গ্রেফ.তার বৌদি

Date:

Share post:

মা মরা শিশুকে সকলে ভালোবাসে অথচ তাঁর বৌদিকে কেউ ভালো চোখে দেখে না। শুধুমাত্র এই কারণে প্রতিহিংসাপরায়ণ হয়ে তিন বছরের একরত্তিকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ সাথী সর্দার নামে এক মহিলার বিরুদ্ধে। হাবড়া থানার (Habra Police) বয়রাগাছি এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয়রা বলছেন, শিশুটির নাম সুমি সিং (Sumi Singh)। তাঁর জন্মের পরই মা মারা যান। এরপর বাড়ির পাশে থাকা পিসেমশাই এবং তাঁর ছেলে বাচ্চাটির দায়িত্ব নেন। বাড়ির অন্যান্যদের কাছে সে আদরের হলেও রঞ্জিতের স্ত্রী তাঁকে মেনে নিতে পারেনি। বৃহস্পতিবার সকালে শিশুটিকে বাড়িতে চা বিস্কুট খাইয়ে রঞ্জিত সহ পরিবারের সদস্যরা মাঠে কাজে যায়। সেই সময় বাচ্চাটির দুধে বিষ মিশিয়ে দেন অভিযুক্ত মহিলা। এরপর সবাইকে জানান যে সুমি অসুস্থ হয়েছে। দ্রুত দ্রুত হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েও কোন লাভ হয়নি। এরপরই স্থানীয়দের সন্দেহ যায় অভিযুক্ত বৌদির দিকে। তখন ভয় দেখিয়ে তার কাছ থেকে সত্যিটা জেনে নেওয়ার ফন্দি আঁটেন তাঁরা। এতেই দোষ স্বীকার করেন সাথী সর্দার (Sathi Sardar)। এরপর পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে। আজ তাঁকে বারাসাত আদালতে তোলা হয় বলে খবর। দোষীর উপযুক্ত শাস্তির দাবি করছেন এলাকাবাসী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...