Friday, June 26, 2026

জ্ব.র হওয়ায় অফিসে অনুপস্থিত! রা.গে এক কর্মীকে বেধড়ক পে.টালেন অফিসার

Date:

Share post:

জ্বর (Fever) হওয়ার কারণে একদিন অফিসে (Office) আসেননি। আর তা দেখেই রেগে লাল দফতরের আধিকারিক (Department Head)। আর পরদিন অফিসে যেতেই তুলকালাম কাণ্ড। মালদহের (Malda) বন সহায়ককে (Forest Worker) বেধড়ক পেটালেন রেঞ্জ অফিসার (Forest Range Officer)। সূত্রের খবর, বন সহায়ক সুকুমার মণ্ডলের জ্বর হওয়ার কারণে তিনি একদিন অফিসে অনুপস্থিত ছিলেন। আর ঠিক তার পরদিন অফিস যেতেই ফরেস্ট রেঞ্জ অফিসার (Forest Range Officer) প্রদীপ কুমার গোস্বামী (Pradip Kumar Goshwami) বাঁশ দিয়ে বেধড়ক পেটান সুকুমার মণ্ডলকে। আধিকারিকের বেদম মারে বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Maldah Medical College and Hospital) চিকিৎসাধীন বন সহায়ক সুকুমার। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যে ওই ফরেস্ট রেঞ্জ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়।

পুলিশ সূত্রে খবর, বন সহায়ক সুকুমার মণ্ডল মানিকচক থানার রামনগর জোতপাট্টা এলাকার বাসিন্দা। তাঁর একটাই দোষ তিনি জ্বরের কারণে একদিন অফিস যেতে পারেননি। সুকুমারের অভিযোগ, তাঁকে অফিসে দেখতে না পেয়েই চটে যান প্রদীপ। পরের দিন যত দ্রুত সম্ভব ফরেস্ট রেঞ্জ অফিসে উপস্থিত হতে বলেন। আর তাঁর কথামতোই পরদিন সকালে রেঞ্জ অফিসে পৌঁছে যান সুকুমার। এরপরই তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন প্রদীপ। কিন্তু গালাগালি শুনে চুপ থাকতে পারেননি সুকুমার। তিনি প্রতিবাদ করলেই আরও ক্ষেপে যান ফরেস্ট রেঞ্জ অফিসার। এরপরই বন সহায়ক সুকুমারের উপর চড়াও হন প্রদীপ সহ কয়েকজন বন দফতরের কর্মী। বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে হাতে ও পায়ে চোট পান ওই বন সহায়ক কর্মী। পরে পরিবারের লোকরা বিষয়টি জানতে পেরেই সুকুমারকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এরপরই পরিবারের তরফে অভিযুক্ত ফরেস্ট রেঞ্জ অফিসারের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামী।

 

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...