Sunday, June 28, 2026

ফিরহাদ হাকিমের সই জা.ল করে চাকরির প্র.তারণা, গ্রে.ফতার অভিযুক্ত

Date:

Share post:

ফের শহরে বড়সড় প্রতারণার পর্দা ফাঁস। এবার রাজ্যের রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমের সই জাল করে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ। আলিপুর জেল মিউজিয়ামে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৩ লক্ষ টাকা হাতিয়েও নিয়েছিল অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে আলিপুর থানার পুলিশ তদন্তে নেমে প্রতারকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ভারতীয় জাদুঘরের গ্রুপ ডি স্টাফ। নাম প্রভাকর নায়েক।

লালবাজার সূত্রে খবর, আলিপুর সেন্ট্রাল জেলে চালু হওয়া মিউজিয়ামে চাকরির টোপ দেওয়া হয়েছিল বন্দর এলাকার বাসিন্দা এক যুবককে। তিন লাখ টাকা দিলেই আলিপুর মিউজিয়ামে চাকরি মিলবে বলে আশ্বাস দিয়েছিল প্রভাকর নায়েক। প্রতারিত যুবক ৩ লক্ষ টাকা দেয় প্রভাকরকে। বিনিময়ে তাঁকে একটি নিয়োগপত্র দেয় প্রভাকর।

সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে কাজে যোগ দিতে গিয়েই বিপাকে পড়েন যুবক। অ্যাপয়েন্টমেন্ট লেটারে পুরমন্ত্রীর সই জাল করে বানানো হয়েছে নিয়োগপত্রটি। যুবক বুঝতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে।
বিষয়টি নজরে আসতে দেরি হয়নি ফিরহাদ হাকিমের।
মন্ত্রীর নির্দেশে অভিযোগ দায়ের হয় আলিপুর থানায়। সূত্রের খবর, তারই ভিত্তিতে প্রতারণা, জালিয়াতি, জাল নথিকে আসল বলে চালানো, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে আলিপুর থানার পুলিশ। ভারতীয় জাদুঘরের কাছ থেকে গ্রেফতার করা হয় প্রভাকর নায়েককে। আলিপুর আদালতে তোলা হলে তাকে ৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...