Wednesday, June 24, 2026

ইজরায়েল-হামাস সং.ঘর্ষে মৃ.ত্যু ৬১ সাংবাদিকের! প্রকাশ্যে চা.ঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

যুদ্ধবিরতির পর ফের নতুন করে শুরু হয়েছে হামাস-ইজরায়েল (Hamas-Israel) রক্তক্ষয়ী সংঘর্ষ। সময় গড়ালেও কবে এই যুদ্ধ শেষমেশ থামবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে যুদ্ধের আবহের মধ্যেই একটি রিপোর্ট (Report) সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে হামলার জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬১ সাংবাদিক। পাশাপাশি হামাস-ইজরায়েল যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৫ হাজারেরও বেশি সাধারণ মানুষের।

শনিবার এই যুদ্ধ ৫৭ দিনে পড়ল। তবে সবথেকে আশ্চর্য বিষয় হল এই যে, হামলার জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬১ সাংবাদিক। পাশাপাশি খোঁজ পাওয়া যাচ্ছে না আরও ৩ সাংবাদিকদের। এমন খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ৬১ জন সাংবাদিক মারা গিয়েছেন। তার মধ্যে ৫৪ জন প্যালেস্টাইনি, ৪ জন ইজরায়েলি এবং ৩ জন লেবানিজ। এছাড়া যুদ্ধে আহত হয়েছেন ১১ জন সাংবাদিক এবং ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই হামলা শুরু করে হামাস বাহিনী। যার পাল্টা দেয় ইজরায়েল সেনা বাহিনীও।

ইজরায়েল-হামাস সংঘর্ষ থামাতে কাজে আসছে না কোনো উদ্যোগই। রাষ্ট্রসংঘ, পশ্চিমি শক্তি নানা তৎপরতা দেখালেও বাস্তবে লড়াই বন্ধে নেওয়া হচ্ছে না কোনও পদক্ষেপ।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...