Saturday, April 4, 2026

ভে.ঙে পড়বে ইতালির হেলানো মিনার! চূড়ান্ত স.তর্ক প্রশাসন

Date:

Share post:

হেলানো মিনার বললেই সবার মনে প্রথম নাম আসে সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য পিসার কথা। কিন্ত পিসা ছাড়াও একটি হেলানো মিনার আছে ইতালির (Italy) বিখ্যাত বোলোগনা শহরে। সেখানে গ্যারিসেন্ডা টাওয়ারও হেলানো। কিন্তু এখন সেটি রয়েছে বিপদের মুখে। আশঙ্কা ভেঙে পড়তে পারে ওই টাওয়ার (tower)।

গ্যারিসেন্ডা টাওয়ারের খ্যাতি এখন সময় বেশি ছিল। ১৫০ ফুট উচ্চতার এই টাওয়ারই ছিল একসময় শহরের সর্বোচ্চ। পিসার টাওয়ার যেখানে ৫ ডিগ্রি হেলে সেখানে গ্যারিসেন্ডা টাওয়ার ৪ ডিগ্রি হেলে রয়েছে। চতুর্দশ শতকে একবার ভেঙে পড়ার কারণে এই টাওয়ারকে (tower) ভেঙে অনেকটা ছোট করে দেওয়া হয়েছিল। তখন থেকে এই টাওয়ারে চড়ার উপরও নিষেধাজ্ঞা জারি রয়েছে।

এরপর টাওয়ারের অবস্থানের পরিবর্তনের উপর নজরদারি করার জন্য ২০১৯ সালে একটি সেন্সর বসানো হয়। অক্টোবরে গ্যারিসেন্ডার অবস্থানে পরিবর্তনের সময়ই প্রমাদ গোণে বোলোগনা প্রশাসন। শুরু হয় টাওয়ার সংরক্ষণের কাজ, পাশাপাশি শহরকে সুরক্ষিত রাখতেও নেওয়া হয় একগুচ্ছ পরিকল্পনা।

  • টাওয়ারকে ঘিরে ৫মিটার উঁচু ধাতব পাঁচিল তৈরি করা হচ্ছে, যাতে টাওয়ার থেকে পড়া ধ্বংসাবশেষ রক্ষা করা যাবে।
  • সেই সঙ্গে এটি টাওয়ারকে গোড়া থেকে মজবুত করার কাজও করা হবে।
  • পাথর ভেঙে পড়া আটকাতে ধাতব জালও লাগানো হবে।
  • শুধুমাত্র এই পাঁচিল তৈরিতেই খরচ হবে ৩.৭ মিলিয়ন পাউন্ড।

এই কাজ চলাকালীন সামনের একটি বাণিজ্যকেন্দ্রকে সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতেই এই মেরামতির কাজ সম্পূর্ণ হবে বলে বোলোগনা শহর প্রশাসনেক দাবি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...