Sunday, April 26, 2026

সুইচ হিটে ছক্কা হাঁকানোয় মজেছেন সূর্য থেকে রাসেল, র.হস্য ফাঁ.স রিঙ্কুর

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে রিঙ্কু সিংয়ের ব্যাট কথা বলছে। রায়পুরে অনুষ্ঠিত চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে রিঙ্কু মাত্র ২৯ বলে ৪৬ রান করেছেন।তার দুরন্ত সব শটের মধ্যে একটি বিশেষ শট নিয়ে চর্চা হচ্ছে বেশি। সেটা হল সুইচ হিট। ভারতের ইনিংসের ১২-তম ওভারে ম্যাথু শর্টের বলে সুইচ হিটে ছক্কা হাঁকান রিঙ্কু। সেই শট দেখে গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাকে কুর্নিশ করে। অধিনায়ক সূর্যকুমার যাদবও উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেন।
রিঙ্কুর ছক্কা ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। বড় বড় ছক্কা কীভাবে মারতে পারেন তিনি? ব্যাখ্যা করেছেন বাঁ হাতি স্বয়ং। খেলা শেষ হওয়ার পর রিঙ্কুকে প্রশ্ন করেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার জীতেশ শর্মা। রিঙ্কু প্রথমে এড়িয়ে যেতে চান। তিনি উত্তরে বলেন, তুমি তো জানোই। কারণ আমার সঙ্গে জিম করো। আমি ভাল খাবার খাই আর জিমে একটু ওজন তুলি। তা থেকেই শক্তি পাই।
জীতেশ জানতে চান, রিঙ্কু কী ভাবে চাপের মুখেও এত ঠান্ডা থাকতে পারেন। কেকেআর ব্যাটার বলেন, পাঁচ-ছ’বছর আইপিএল খেলছি। সেখান থেকেই ঠান্ডা মাথায় খেলতে শিখেছি। ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচ আগামী রবিবার নিয়মরক্ষার ম্যাচ।
আসলে গত আইপিএল থেকে বদলে গিয়েছেন রিঙ্কু। জাতীয় দলের হয়েও দারুণ ছন্দে ব্যাট করে চলেছেন তিনি। খুব কাছ থেকে রিঙ্কুকে দেখেছেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান তারকা বলছেন,রিঙ্কু যেভাবে খেলছে, তাতে আমি একটুও অবাক নই। কয়েকবছর আগে কেকেআর-এ যোগ দিয়েছিল রিঙ্কু। নেটে বা প্র্যাকটিস ম্যাচে যখনই রিঙ্কুকে খেলতে দেখতাম, তখনই ওর দক্ষতা বুঝতে পারতাম। বড় শট খেলত। সুযোগ পেয়ে আইপিএলের মতো বড় মঞ্চে একটার পর একটা ম্যাচ ফিনিশ করায় আত্মবিশ্বাস এখন বেড়ে গিয়েছে।যা পরিস্থিতি কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংকে বোধ হয় আর বিশ্বের কোনও মাঠেই আটকানো যাবে না। টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কা মারা এখন তাঁর কাছে জলভাত।

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...