Saturday, April 4, 2026

ধ.র্মীয় প্রার্থনা চলাকালীন ফিলিপিন্সের বিশ্ববিদ্যালয়ে জ.ঙ্গি হা.না, মৃ.তের সংখ্যা বাড়ার আ.শঙ্কা প্রশাসনের

Date:

Share post:

দক্ষিণ ফিলিপিন্সে (Philippines) জঙ্গি হানায় প্রাণ গেল ৪ জনের। অভিযোগের আঙুল ইসলামিক মৌলবাদী সংগঠনের দিকেই। সূত্রের খবর, রবিবার মারাই শহরের মিনদানাও বিশ্ববিদ্যালয়ে (University) ধর্মীয় প্রার্থনা চলাকালীন হামলা চালানো হয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে দক্ষিণ ফিলিপিন্সের অন্যতম বড় শহর মারাই-এর মিনদানাও বিশ্ববিদ্যালয়ের (University) জিম আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। সেই সময় সেখানে ক্যাথলিক (Catholic) সম্প্রদায়ের প্রার্থনা চলছিল। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। গুরুতর আহত হন কমপক্ষে এক ডজন মানুষ। এছাড়াও প্রায় ৪০ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় পুলিশ ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান নোব্লেজার দাবি, ইসলামিক মৌলবাদী সংগঠনের পক্ষ থেকে এই বিস্ফোরণ ঘটনো হয়েছে। যদিও কোনও জঙ্গি সংগঠন এখনও এই হামলার দায় স্বীকার করেনি। জানা গিয়েছে, শনিবার ফিলিপিন্স সেনা ও জঙ্গি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১১ জঙ্গির মৃত্যু হয়। প্রশাসনের দাবি, সেই মৃত্যুর বদলা নিতেই রবিবার এই হামলা চালানো হয়। ফিলিপিন্সের রাষ্ট্রপতি (President) ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এই হামলার ঘটনাকে “অনুভূতিহীন (Senseless) ও নিন্দনীয় (Henious)” বলে দাবি করেন। এদিকে দুর্ঘটনার পর কড়া নিরাপত্তায় গোটা বিশ্ববিদ্যালয় চত্বর মুড়ে ফেলা হয়। তবে এই মারাই শহর বিদেশী নাগরিকদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই শহরে শিক্ষা প্রতিষ্ঠান আক্রান্ত হওয়ার ঘটনায় যথেষ্ট উদ্বেগে ফিলিপিন্স সরকার। হামলায় গ্রেনেড (Grenade) বা কোনও আইইডি (Improvised Explosive Device) ব্যবহার করা হয়েছিল কী না তা জানতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। উল্লেখ্য, ২০১৭ সালে এই মারাই শহরই প্রায় পাঁচমাস অবরুদ্ধ করে রেখেছিল আইএস জঙ্গিরা।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...