Friday, June 26, 2026

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

Date:

Share post:

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায় নিন্দায় সরব গোটা বিশ্ব। এই ঘটনার তীব্র নিন্দা করেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi)। কংগ্রেস সাংসদের নিন্দায় মুখ খুলেছে ভারতের ইজরায়েল (Israel) দূতাবাস। হামাসকে সমর্থন নিন্দাজনক, বলে দাবি ভারতের ইজরায়েলের রাষ্ট্রদূতের। যদিও এই বিষয়ে ভারতের নীরবতারও সমালোচনা করেছেন প্রিয়াঙ্কা।

আল জাজিরার সাংবাদিকের হত্যার ঘটনাকে ‘প্রকৃত সাংবাদিকতার হত্যা’ বলে বর্ণনা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্টে প্রিয়াঙ্কা দাবি করেন, ইজরায়েল ৬০,০০০ মানুষকে মেরেছে। যার মধ্যে ১৮,৪৩০ শিশুর মৃত্যু হয়েছে।

কংগ্রেস সাংসদের এই বক্তব্যেই ক্ষুব্ধ ইজরায়েল দূতাবাস। ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার দাবি করেন, নেত্রীর এই ধরনের প্রতারণাই লজ্জাজনক। সেইসঙ্গে নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে দাবি করেন, ইজরায়েল ২৫ হাজার হামাস জঙ্গিকে খতম করেছে।

আরও পড়ুন: চার মাস আগেই নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী! আল জাজিরার সাংবাদিকের শেষবার্তায় অবাক বিশ্ব

যদিও সাংবাদিক হত্যা নিয়ে প্রিয়াঙ্কা (Priyanka Gandhi) যে প্রশ্ন তুলেছেন তার কোনও জবাব দিতে পারেননি ইজরায়েলের (Israel) রাষ্ট্রদূত। এমনকি ভারতীয় ঐক্যের নিরিখে ভারতের রাজনৈতিক নেত্রীকে ইজরায়েলের রাষ্ট্রদূতের আক্রমণে কোনও প্রতিক্রিয়া দিতে পারেনি মোদি সরকারের বিদেশ মন্ত্রকও।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...