Thursday, June 18, 2026

নাম না করে শুভেন্দুকে ‘পকেটমার’ বলে তোপ অভিষেকের

Date:

Share post:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করেই এবার তাঁকে পকেটমার বলে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় শাসকদলকে উদ্দেশ্য করে শুভেন্দু-সহ বিজেপি বিধায়কদের ‘চোর’ শ্লোগানের পাল্টা সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ অভিষেক জানালেন, “ওখানে যে সবচেয়ে বেশি চোর-চোর বলে চিৎকার করেছে, তাকে টিভিতে দেখা গিয়েছিল কাগজে মুড়ে ঘুষ নিতে।”

ছেলেবেলায় শোনা গল্পের কথা তুলে ধরে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ছোটবেলায় শুনতাম, পকেটমাররা পকেটমারি করার পর কিছুটা দূরে সরে গিয়ে নিজেরাই চোর-চোর বলে চিৎকার করে! যাতে তার দিকে নজর না পড়ে।” এর সঙ্গেই তিনি যোগ করেন, “২০২১ সালের ভোটের ফলপ্রকাশের দু’সপ্তাহের মধ্যে নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্রদের গ্রেফতার করা হয়েছিল! যে বেশি চিৎকার করছে সেই মামলায় তো তার নামও রয়েছে।” এরপরই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “চোর-চোর বলে লাভ আছে? তোমাদের (বিজেপি) হাতে তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে। প্রমাণ করে দেখাও না।”

সম্প্রতি ১০০ দিনের কাজে প্রাপ্য থেকে বঞ্চিতদের আর্থিক সহায়তা দিয়েছে তৃণমূল। এই ইস্যুতে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে ওই অর্থ চুরির টাকা থেকে এসেছে। সোমবার এর পাল্টা দিয়ে অভিষেক বলেন, “ওই অর্থ তৃণমূল সাংসদদের বেতন থেকে দেওয়া হয়েছে। ওটা তো ভারত সরকারের টাকা! তা হলে ভারত সরকার কি চুরির টাকায় সাংসদদের বেতন দেয় বলে ধরে নিতে হবে?” এর সঙ্গেই অভিষেক তোপ দেগে বলেন, “ওদের (বিজেপি) হাতে তো ইডি-সিবিআই আছে। ওরা তদন্ত করে দেখুক না, ওই টাকা কোথা থেকে এসেছে।” এরপরই তাঁর প্রশ্ন, “আমি কথা দিয়েছিলাম কেন্দ্রীয় সরকার টাকা না-দিলে আমি ওঁদের সাহায্য করব। সেইমতো আমি এবং আমার সহকর্মীরা মিলে নিজেদের বেতন থেকে টাকা দিয়ে ওঁদের সাহায্য করেছি। এতে অসুবিধা কোথায়?”

Related articles

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...

যোগ দিবস উপলক্ষ্যে কলকাতায় ‘Run For Yoga’: ৩ দিনের কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর, নাম না করে কাকে নিশানা!

১২তম যোগ দিবসের কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে ১৯ জুন রাজ্যজুড়ে হবে ম্যারাথন...

আর জি কর-কাণ্ডে নির্মল ঘোষের ভূমিকা জানতে চাইল সিবিআই!

আর জি কর মামলার (RG Kar Case) নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার...

মেসিকাণ্ডে সাড়ে ৩ ঘণ্টা জেরা, অরূপকে ফের তলব পুলিশের

অবশেষে মেসিকাণ্ডের (Messi Incident) তদন্তে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার...