Saturday, April 4, 2026

সময়ের অভাব,পরিকাঠামো সমস্যায় এবছরও হবে না শান্তিনিকেতনের পৌষ মেলা

Date:

Share post:

শেষ পর্যন্ত এবছরও হবে না শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। শনিবার একথা জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সময়ের অভাব, পরিকাঠামোর সমস্যায় পৌষমেলা এ বছর করা সম্ভব নয় বলে জানিয়ে দিল বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট।এর পরই গীতবিতান মঞ্চে বিকল্প হস্তশিল্প মেলার কথা ঘোষণা করেন বিধায়ক চন্দ্রনাথ সিনহা।তিনি জানান, রাজ্য সরকারের উদ্যোগে ২৩ ডিসেম্বর থেকে হবে এই মেলা।

গত বছরও করোনার জেরে হয়নি পৌষ মেলা। এবছরও মেলার আয়োজনে সময়ের অভাবের কথা জানিয়েছে বিশ্বভারতী। মেলা আয়োজনের মতো সামর্থ্য তাদের নেই বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যার জেরে পৌষ মেলার ভাগ্য বিশ বাঁও জলে।

যদিও স্থানীয় হস্তশিল্পীদের সুযোগ করে দিতে গীতবিতান মঞ্চে হস্তশিল্প মেলার আয়োজন করবে রাজ্য সরকার। শনিবার মেলা প্রাঙ্গন পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক চন্দ্রনাথ সিনহা। এর পর তিনি ঘোষণা করেন, বোলপুরের আশপাশের হস্তশিল্পীদের সুযোগ করে দিতে এই মেলা হবে। পৌষ মেলা না হওয়ায় এই মেলায় ভালো ভিড় হবে বলে আশা করছি।বেশ কয়েক বছর ধরে পৌষমেলা নিয়ে নানা টানাপোড়েন চলছে। পৌষমেলায় দূষণ ছড়ানোর অভিযোগে আদালতের নির্দেশে নানান বদল করতে হয়েছে।এমনকী মেলার মাঠে পাঁচিল দেওয়া নিয়ে বিবাদের জেরে শান্তিনিকেতনে উত্তেজনা ছড়ায়।

রবীন্দ্রভবনের স্পেশাল অফিসার নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, যে প্রাক্তন উপাচার্য মেলা বন্ধ করে জনমানসে অভিযুক্ত, তিনি অবসর নিয়েছেন ৮ নভেম্বর। তারপর এতদিনেও পৌষমেলা নিয়ে দক্ষ, অভিজ্ঞ আধিকারিক, কর্মী এবং অধ্যাপকদের নিয়ে একটা সাহসী, নিরপেক্ষ কমিটি হয়নি কেন? তিনি লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত’ বলে ইদানীং যেসব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মূলস্রোতের বিরাট একটা অংশের কোনও যোগাযোগ নেই।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...