Wednesday, June 24, 2026

KIFF: আজ ২৯তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, বিকেলে নেতাজি ইন্ডোরে চাঁদের হাট!

Date:

Share post:

শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। আজ ঠিক বিকেল চারটের সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) এক ঝাঁক বলিউড এবং টলিউড তারকার উপস্থিতিতে এবছরের KIFF-এর উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত থাকছেন বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan), কমল হাসান, অনিল কাপুর(Anil Kapoor), মহেশ ভট, শত্রুঘ্ন সিন্‌হা, সোনাক্ষী সিন্‌হা। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুরারোপিত গানে সমবেত নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) এবং ‘দীক্ষামঞ্জরী’-ছাত্রছাত্রীরা।

এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF)ফোকাস কান্ট্রি স্পেন (Spain)। সেদেশের ৬টি সিনেমার প্রদর্শন হবে। এবারের উৎসবের থিম বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ (World Cinema’s Bengal Expedition)। এই প্রথম KIFF এর জন্য থিম সং গাইলেন অরিজিৎ সিং (Arijit Singh)। মুখ্যমন্ত্রীর ভাবনায় উৎসবের টাইটেল সং সম্পূর্ণ বিনামূল্যেই গেয়েছেন শিল্পী। ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৩৯টি দেশ থেকে ছবির মনোনয়ন পত্র জমা পড়েছে। প্রতিযোগিতামূলক ক্যাটাগরিতে ৭২টি ফিচারফিল্ম, ৫০টি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি ফিল্ম দেখানো হবে। নন কম্পিটিশন ক্যাটাগরিতে আছে ৯৭টি ছবি। এবার বেঙ্গলি প্যানোরমা বিভাগে সাতটি বাংলা ছবি দেখানো হবে, যার মধ্যে থাকছে ‘মন পতঙ্গ’, ‘বিজয়ার পরে’, ‘আবার আসিব ফিরে’, ‘বনবিবি’, ‘অনাথ’, ‘অসম্পূর্ণ’, ‘মাতৃপক্ষ’। যেহেতু দেব আনন্দের জন্মশতবর্ষ পালন করা হচ্ছে উৎসবে তাই প্রদর্শনীর পাশাপাশি তাঁর সাতটি সিনেমা – ‘সাজা’, ‘জনি মেরা নাম’, ‘গাইড’, ‘জুয়েল থিফ’, ‘জিৎ’, ‘সিআইডি’, ‘বাজি’ দেখানো হবে। খেলা বিষয়ক এবং পরিবেশ বিষয়ক ছবিও থাকছে। আজ উত্তমকুমারের ‘দেয়া নেয়া’ ছবির প্রদর্শন দিয়েই শুরু আগামী সাতদিনের সিনে উৎসব।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...