Friday, April 3, 2026

কলকাতাগামী বিমানে যাত্রীর মৃ.ত্যু

Date:

Share post:

কলকাতাগামী (Kolkata) বিমানের মধ্যেই এক যাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌরভকুমার জৈন (৪৩)। তিনি টলিগঞ্জের (Tollygaunge) বাসিন্দা। কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ সূত্র মারফত খবর, সোমবার রাত ৯টা নাগাদ চণ্ডীগঢ় (Chandigarh) থেকে কলকাতাগামী একটি বিমান যাত্রী ছিলেন টলিগঞ্জের (Tollywood) বাসিন্দা সৌরভ কুমার জৈন। বিমানের মধ্যেই ওই ব্যক্তি অসুস্থতা বোধ করছিলেন। সে সময়ে তাঁকে জল খাওয়ানো হলে কিছুটা সুস্থ বোধ করছেন বলে চোখের পাতা বন্ধ করে রাখেন।

রাত ১০.৫৫ মিনিটে বিমান কলকাতায় অবতরণ করে। পরে যাত্রীরা বিমান থেকে নামার সময় ওই যাত্রীকে সংজ্ঞাহীন অবস্থায় সিটে পড়ে থাকতে দেখেন। সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্মীরা খবর দেন চিকিৎসকদের। তৎক্ষণাৎ তাঁকে বিমান থেকে নামিয়ে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয়।

 

 

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...