Wednesday, June 3, 2026

মিজোরামে কুর্সিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহর.ক্ষী লালডুহোমা

Date:

Share post:

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মিজোরামের কুর্সিতে বসতে চলেছেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহরক্ষী বাহিনীর প্রধান লালডুহোমা।

মিজোরামে ইতিহাস তৈরি করল জেডপিএম। এই প্রথম সেখানে সরকার গঠন করতে চলেছে তারা। ৪০ আসনের মিজোরাম বিধানসভায় ২৭ টি আসনে জিতছে জেডপিএম। সেখানে এবার মাত্র ১০টি আসনে জিতেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। হেরে গিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এবং উপ মুখ্যমন্ত্রী ছাউইলুইয়া। এরই সঙ্গে সেখানে আসন আরও কমেছে কংগ্রেসের। কংগ্রেস জিতেছে ১টি আসনে।বিজেপি জিতেছে মাত্র ২টি আসনে।এতদিন মিজোরামের ক্ষমতা ছিল কংগ্রেস এবং এনএম এফের হাতে। ঘুরে ফিরে তারাই মিজোরামে শাসন করেছে। গত নির্বাচনে সেখানে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে জোরামথাঙ্গার দল মিজো ন্যাশনাল ফ্রন্ট। এবারের নির্বাচনে আইজল পূর্ব- ১ আসনে হেরে গিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। সেই আসনে তাঁকে হারিয়ে জিতেছেন জেডপিএম দলের লালডুহোমা।দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আইজলের কুর্সিতে বসতে চলেছেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহরক্ষী বাহিনীর প্রাক্তন প্রধান লালডুহোমা। ৪০ আসনের মিজ়োরাম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ২১। জেডপিএম জিতেছে ২৭টিতে।
আশির দশকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিরাপত্তার দায়িত্ব ছিলেন আইপিএস অফিসার লালডুহোমা। ১৯৮২ সালে অসম থেকে দিল্লি নিয়ে গিয়ে সোজা ইন্দিরার নিরাপত্তা অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। ইন্দিরা জানতে পেরেছিলেন, ১৯৭৭ সালে আইপিএস হওয়ার আগে রাজ্য প্রশাসনিক সার্ভিসের অফিসার হিসাবে মিজোরামের প্রথম মুখ্যমন্ত্রী সি ছুংগার সহায়ক ছিলেন তিনি। লালডুহোমার রাজনৈতিক জ্ঞান দেখে ইন্দিরাই ১৯৮৪ সালে ফের তাঁকে মিজোরামে পাঠান। পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে লোকসভার সাংসদ হন লালডুহোমা। দায়িত্ব পান প্রদেশ কংগ্রেস সভাপতিরও।

[25/10, 11:49 am] Chandan:

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...