Tuesday, June 23, 2026

বিজেপি সাংসদের দত্তক নেওয়া গ্রামে জলক.ষ্ট! সমাধানে উদ্যোগী মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সাংসদের দত্তক নেওয়া গ্রামেই জলকষ্ট! বিজেপি সাংসদ এস এস আলুয়ালিয়ার দত্তক নেওয়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ভুগছেন জলকষ্টে। কানু সন্যালের গ্রামকে দত্তক নিয়েও কাজ করেনি আর রাজ্যে সরকারকেও কাজ করতে দেননি বিজেপি সাংসদ এস এস আলুয়ালিয়া। তবে মানুষের সমস্যা সমাধানে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পানীয় জল নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। আপীতত যতদিন পাইপ লাইন বসানোর কাজ চলবে ততদিন শিলিগুড়ি থেকে ট্যাংকে করে ওই গ্রামে জল পাঠাবে পুর নিগম।

বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ও বৃহস্পতিবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তবে এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির তৃণমূল নেতৃত্বদের সাথে দেখা করেন। এরপর নকশালবাড়িতে কানু সন্যালের গ্রাম সেবদোল্লার পানীয় জলের সমস্যার বিষয়ে তিনি বলেন, ‘কানু সন্যালের গ্রামটি বিজেপি সাংসদ এস এস আলুয়ালিয়া দত্তক নিয়েছিলেন। তিনি নিজে কোন কাজ করেননি আর আমাদেরও কোনো কাজ করতে দেয়নি। আপাতত ওই গ্রামে জলের সমস্যা সমাধানের জন্য পিএইচই কাজ করছে। কাজ শেষ হতে কিছুদিন সময় লাগবে। তাই শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে বলেছি ট্যাংকে করে ঐ গ্রামে জল পাঠাতে। যতদিন কাজ শেষ না হচ্ছে কর্পোরেশন জল দেবে’।

আরও পড়ুন- ‘দ্য আর্চিজ’ রিলিজের আগে ফিল্ম রিভিউ-এর থেকেও গুরুত্বপূর্ণ এই রিভিউ, দেখে নিন

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...