Saturday, April 4, 2026

৭ দিনের মধ্যে ভারতের সংসদে হাম.লা চালানোর হুম.কি খালিস্তা.নি পান্নুনের

Date:

Share post:

বিদেশের মাটিতে বসে ভারত বিরোধী ষড়যন্ত্র খালিস্তানি জঙ্গিদের। এবার সরাসরি ভারতের মাটিতে হামলা চালানোর হুঁশিয়ারি দিল খালিস্তানি জঙ্গি গুরপন্তওয়ান্ত সিং পান্নুন। এক ভিডিও বার্তায় নিষিদ্ধ সংগঠন ‘শিখ ফর জাস্টিস’-এর প্রধান পান্নুন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে ভারতের সংসদে হামলা চালানো হবে। যদিও এই ধরনের হুমকি প্রসঙ্গে কোনও কোনও মন্তব্য করা হয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা বিদেশমন্ত্রকের তরফে।

ওই ভিডিও বার্তায় পান্নুন জানিয়েছে, তাকে হত্যার ছক কষেছিল ভারত। কিন্তু তা ব্যর্থ হয়েছে। সেই হত্যার প্রতিশোধ নিতেই হামলা চালানো হবে বলে দাবি করেছে খলিস্তানি জঙ্গি। সূত্র উদ্ধৃত করে একাধিক রিপোর্টে জানানো হয়েছে ভারত-বিরোধী কার্যকলাপ বৃদ্ধির জন্য পান্নুনকে নির্দেশ দিয়েছে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)। সেইমতো এগিয়ে যাচ্ছে পান্নুন। তবে হামলার জন্য যে দিনটি উল্লেখ করা হয়েছে ২২ বছর আগে সেইদিনেই সংসদে জঙ্গি হামলা চালানো হয়েছিল। ২০০১ সালের ১৩ ডিসেম্বরের ভারতের সংসদ ভবনে চালানো হয়েছিল জঙ্গি হামলা। সেই ঘটনায় মৃত্যুদণ্ড হয়েছিল আফজল গুরুর। নিজের ভিডিয়োয় সেই আফজলের পোস্টার ব্যবহার করেছে পান্নুন। সঙ্গে ভিডিয়োয় লেখা ছিল, ‘দিল্লি বনেগা খলিস্তান।

উল্লেখ্য, সম্প্রতি ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি অফিসের তরফে আদালতে জানানো হয়, খলিস্তানি জঙ্গিকে হত্যার ছক কষেছিলেন এক ভারতীয় আধিকারিক। যিনি অতীতে ভারতের আধা-সামরিক বাহিনী সিআরপিএফে কর্মরত ছিলেন। নিখিল গুপ্তা নামে ভারতীয়কে সেই দায়িত্ব দিয়েছিলেন। পান্নুনকে হত্যার জন্য দু’জনের সঙ্গে আলাপ করেছিলেন নিখিল। যে দু’জনই ‘আন্ডার-কভার এজেন্ট’ ছিলেন বলে দাবি করা হয়েছে। নিখিলের বিরুদ্ধে রুজু হয়েছে ‘খুনের জন্য বরাত দেওয়ার’ ধারায় মামলাও। যদিও এই অভিযোগ পুরোপুরি খারিজ করা হয়েছে ভারতের তরফে। রীতিমতো বিরক্তি প্রকাশ করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, পান্নুনকে হত্যার চেষ্টার অভিযোগে যে ভারতীয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, তাঁর সঙ্গে ভারতীয় আধিকারিকদের যোগসূত্র টেনে আনার বিষয়টা অত্যন্ত উদ্বেগের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...